নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ঢাকা বাইপাসের পেটে সরকারি খাল, পাউবোর হেয়ালি, উদ্ধারে নেই উদ্যোগ, খালের সাথে শীতলক্ষ্যার সংযোগ বিচ্ছিন্ন। Nafiz Ashraf.Tnntv24

ঢাকা বাইপাসের পেটে সরকারি খাল, পাউবোর হেয়ালি, উদ্ধারে নেই উদ্যোগ, খালের সাথে শীতলক্ষ্যার সংযোগ বিচ্ছিন্ন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ঢাকা বাইপাসের পেটে সরকারি খাল, পাউবোর হেয়ালি, উদ্ধারে নেই উদ্যোগ, খালের সাথে শীতলক্ষ্যার সংযোগ বিচ্ছিন্ন। Nafiz Ashraf.Tnntv24

ঢাকা বাইপাসের পেটে সরকারি খাল, পাউবোর হেয়ালি,

উদ্ধারে নেই উদ্যোগ, খালের সাথে শীতলক্ষ্যার সংযোগ বিচ্ছিন্ন

শফিকুল আলম,রূপগঞ্জ,নারায়ণগঞ্জ:

যোগাযোগ ব্যবস্থা সহজিকরণ ও তড়ান্বিত করতে গাজীপুর-মদনপুর এশিয়ান হাইওয়ে (ঢাকা বাইপাস)১৮০ ফিট সড় প্রশস্ত হচ্ছে । নির্মানাধীন রাস্তার কাজ করতে গিয়ে ড্রেজার দিয়ে বালু ভরাট করা হচ্ছে সড়কের পাশে থাকা সরকারি খাল। তাতে বন্ধ হয়ে পরেছে পানির স্বাভাবিক চলাচল। মাসের পর মাস বৃহৎ একটি খাল ভরাট হয়ে গেলেও উদ্ধারে নেই উদ্যোগ। অন্যদিকে রূপগঞ্জে প্রত্যেকটি খালের উপর অবৈধভাবে স্থাপনা গড়ে ওঠায় শীতলক্ষ্যা নদীর সাথে সংযোগ হারিয়েছে খালগুলো। আর সামান্য বৃষ্টিতেই পানি আটকে সৃষ্টি হয় জলাবদ্ধতা। জলাবদ্ধতায় ভোগান্তি পোহাচ্ছেন শতশত পরিবার।

সংশ্লিষ্ট সূত্র যায়,১৯৮১ সালে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা, মুড়াপাড়া, ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের ২০টি গ্রামে প্রায় দুই হাজার বিঘা কৃষি জমি চাষাবাদের সুবিধার্থে “নারায়ণগঞ্জ-নরসিংদী ইরিগেশন প্রজেক্ট”র (এনএনডি) আওতায় নিয়ে বেড়িবাধঁ নির্মাণ করা হয়। ওই প্রজেক্ট নির্মাণ কাজ সম্পন্ন করে “জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি” (জাইকা) প্রতিষ্ঠান। নির্মাণ করা হয় কাঞ্চন থেকে রূপসী এবং কাঞ্চন থেকে ভুলতা গাউসিয়া বেড়িবাঁধ সড়ক। কৃষি আবাদের সুবির্থে পানি নিস্কাশন ও উত্তোলনের জন্য বেড়িবাধেঁর ভেতরে জমি অধিগ্রহন করা হয়। পরে মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী থেকে গোলাকান্দাইল,কাঞ্চন পৌরসভার কালাদী থেকে গোলাকান্দাইল,হাটাব থেকে বিলের মাঝ বরাবর দিয়ে বারুইপার-টানেল-ডুলুরদিয়া-কুশাব হয়ে গোলাকান্দাইল,টেকপাড়া টানেল থেকে কানিবিল-মাউচ্চার বিল হয়ে বানিয়াদী খাল পর্যন্ত সরকারি অর্থায়নে খাল খনন করা হয়। পরবর্তী সময়ে রক্ষনাবেক্ষনের অভাবে খালের উপরে অবৈধভাবে গড়ে ওঠে ছোট-বড় শতাধিক স্থাপনা। দীর্ঘ তিন যুগে খালগুলো পুনরায় খনন না করায় এবং রক্ষনাবেক্ষনের অভাবে দখল দুষণে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে খালগুলো। আবার অভিযোগ পাওয়া যায়, কোথাও জমি অধিগ্রহণ করেও খাল খনন করা হয়নি। ফলে পানির স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে সামান্য বৃষ্টিতেই পানি আটকে বেড়িবাঁধ এলাকায়। সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

কৃষক ও এলাকাবাসীর অভিযোগ,বছরের পর বছর ধরে খালের সাথে শীতলক্ষ্যা নদীর সংযোগ বন্ধ হয়ে আছে। প্রায়ই দেখা যায় টুকরো টুকরো খাল উদ্ধার করতে প্রশাসনের লোকজন আসে,অভিযান করে চলে যায়। নদীর সাথে খালের যে সংযোগ সে বিষয়ে তাদের কোন দৃষ্টি নেই। অথচ নদীর সাথে খালের সংযোগ না করলে জলাবদ্ধতা কখনোই নিরসন হবে না।

সরেজমিনে ঘুরে দেখা যায়,কাঞ্চন পৌরসভা,মুড়াপড়া-ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের মধ্যে বেড়িবাধেঁর ভেতরে কাঞ্চন,ত্রিশকাহনিয়া,কালাদী,নলপাথর,কুশাব,ডুলুরদিয়া, টেকপাড়া,বারুইপাড়,হাটাব,আমলাব,শিংলাব,পিঠাঘুড়ি,বেরোক,পানাব,সোনাব,মাসুমাবাদসহ প্রায় ৩০ গ্রামের মধ্যে দুই হাজার ২০০ বিঘা কৃষি জমির চাষাবাদের সুবিধার্থে শীতলক্ষ্যা নদী থেকে টাটকির খাল,সুতালরি খাল,দাগিরমার খাল,মাউচ্চা ও কানি বিলের খালসহ একাধিক খাল রয়েছে। কিন্তু হাটাব বারৈপাড় এলাকায় কানি বিলের পিঠাগুড়ি অংশে খালের উপর জনৈক প্রভাবশালী ব্যক্তি বাগান বাড়ি নির্মাণ করায় বাধাপ্রাপ্ত হচ্ছে পানির স্বাভাবিক চলাচল। শীতলক্ষ্যা নদী থেকে টাটকির খাল,সুতালরির খাল,দাগিরমার খাল,কালাদী থেকে গোলাকান্দাইল পর্যন্ত ১৮০ ফিট এশিয়ান হাইওয়ে সংলগ্ন সরকারি খাল বেদখল হয়ে আছে। এছাড়াও সরকারি খাল কালাদী,নলপাথর,কুশাবো এলাকায় খাল দখল করে গড়ে ওঠেছে একাধিক বালুর গদি।হান্ডিমার্কেট এলাকায় খালের উপরে গড়ে ওঠেছে এটলাস টয়লেট্রিস ও সাবান ফ্যাক্টরি,এনডিই রেডিমিক্স,ম্যাংসাং সার্ভিসিং সেন্টারসহ অসংখ্যক শিল্প প্রতিষ্ঠান ও অর্ধশত বসতবাড়ি। ফলে শীতলক্ষ্যা নদীর সাথে খালগুলোর সংযোগ বন্ধ হয়ে পরেছে।

একদিকে পানি স্বাভাবিক চলাচলে বাধাগ্রস্থ হচ্ছে,অন্যদিকে বালুর গদির অপ্রয়াজনীয় হাজার হাজার টন বালুর স্তুপের কারণে পানিতে তলিয়ে যাচ্ছে কৃষি জমি। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাশয় আর ভারী বর্ষণে রূপ নিচ্ছে জলাবদ্ধতা। ওই সমস্ত এলাকায় ইরিগেশন প্রজেক্ট বা বেড়ি বাঁধের ভেতরে এমন জলাবদ্ধতায় শুধু কৃষি আবাদই ব্যহত হচ্ছে না,মানুষের জীবন জীবিকাও বিপর্যয়ের মুখে পড়েছে। এছাড়াও কারখানার দুষিত বর্জ্য খোলা মাঠে ছেড়ে দেয়ায় পানিবাহিত রোগ জীবানু ছড়াচ্ছে এলাকার মানুষের মধ্যে।

টেকপাড়া এলাকার কৃষক আব্দুস সামাদ বলেন, এলাকার ৪/৫ টি খাল বেআইনিভাবে দখল করে খালের উপরে অর্ধশত পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। ইতিপুর্বে গ্রামবাসীর পক্ষ্যে জেলা প্রশাসকের লিখিত দরখাস্ত দিয়েও কোন সুফল পাওয়া যায়নি। যারা খাল দখল করছে তারাই আবার জলাবদ্ধতার বিরুদ্ধে মানববন্ধন করছে।

বেলতলা এলাকার ব্যবসায়ী শাখাওয়াৎ হোসেন বলেন, সরকারি খাল ও সরকারি একোয়ারকৃত জমিতে বালু ভরাট করে পাকা স্থাপনা নির্মাণ করেছে এনডিই রেডিমিক্স,মেট্রো ওয়ার্কশপ, ইনডেক্স পাওয়ারপ্ল্যান্ট ও এটলাস টয়লেট্রিস নামক প্রতিষ্ঠান। খালের পানি চলাচল বন্ধ করে দেদারচে ব্যবসা করে যাচ্ছে কতিপয় বালু ব্যবসায়ীরা।

খালের উপর অবৈধভাবে স্থাপনা নির্মাণের বিষয়ে জানতে চাইলে এনডিই রেডিমিক্স কোম্পানির রিডিং প্রোডাকশন ম্যানেজার শাখাওয়াৎ হোসেন বলেন,আমাদের ফ্যাক্টরির জন্য সরকারি খাল দখল করিনি তবে ফ্যাক্টরির বর্জ্যগুলো মাঝে মাঝে খালের উপর পরে। সেগুলো আমাদের শ্রমীক দিয়ে নিজেরাই পরিষ্কার করে দিই। এছাড়াও একই বিষয়ে জানতে চাইলে এটলাস টয়লেট্রিজ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার (জিএম)মিজানুর রহমান বলেন,খাল দখলের বিষয়ে আমার জানা নেই। তবে মালিকরা ভাল বলতে পারবেন।

অধিগ্রহণকৃত সরকারি খালের জমি অবৈধভাবে দখল হওয়ার বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের ঢাকা বিভাগীয় উপ-প্রকৌশলী রেজাউল করিম বলেন,আমি অল্প দিন হয় এখানে যোগদান করেছি। এরই মধ্যে ইরিগেশন প্রকল্পের সকল খাল উদ্ধারে প্রধান উপদেষ্ঠা ও জেলা প্রশাসকের বরাবরে দরখাস্ত দেয়া হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই খালগুলো উদ্ধার করা হবে। তিনি বলেন, সড়ক ও জনপথ বিভাগের গাজীপুর-মদনপুর বাইপাস সড়ক প্রশস্ত করনের সময় রাস্তার পাশের খালটি ভরাট হয়ে গেছে। তবে তারা খালের বিকল্প খাল খনন করে দেয়ার কথা ছিল।

সড়ক ও জনপথ বিভাগের প্রধান সহকারী প্রকৌশলী (ব্যবস্থাপনা)এ.এস.এম ইলিয়াস শাহ বলেন,রাস্তার কাজে সরকারি খাল ভরাটের বিষয়ে জানা নেই। তবে খোজঁ নিয়ে দেখছি, এবিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম বলেন, আমরা সরকারি খাল, রাস্তা ও খাস জমি উদ্ধারে কাজ করছি। ইতিপুর্বে ভ্রাম্যমান অভিযান চালিয়ে বেশ কয়েকটি খাল ও রাস্তা উদ্ধার করেছি। এ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে খাল খননের কাজ শুরু করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!