নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

তামিম ইকবাল অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। Nafiz Ashraf.Tnntv24

তামিম ইকবাল অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
তামিম ইকবাল অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। Nafiz Ashraf.Tnntv24

তামিম ইকবাল অসুস্থ হয়ে

লাইফ সাপোর্টে আছেন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল । ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) খেলতে সাভারের বিকেএসপি মাঠে উপস্থিত হওয়া এই তারকা ক্রিকেটার হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন। প্রাথমিকভাবে তাকে ঢাকায় নেওয়ার জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হলেও, অবস্থা গুরুতর হওয়ায় বিকেএসপির পাশেই ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

ডিপিএলে মোহামেডানের হয়ে খেলতে বিকেএসপির তিন নম্বর মাঠে নামেন তামিম ইকবাল। ম্যাচের আগে টস করতে গেলেও তাকে বেশ অসুস্থ দেখা যাচ্ছিল। টসের পরপরই তিনি শারীরিকভাবে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল নিশ্চিত করেছেন যে, তামিম ইকবাল বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন।

এই খবরে ক্রিকেট অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিসিবির নির্ধারিত বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে তার ভাই নাফিস ইকবাল ও স্ত্রী দ্রুত হাসপাতালে পৌঁছেছেন। মিরপুর থেকে বিসিবির পরিচালকরাও সেখানে গেছেন।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান তামিম ইকবাল সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি এখনও সক্রিয় ছিলেন। তার এই আকস্মিক অসুস্থতার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভক্তরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং দ্রুত উন্নতি হওয়ার আশা করছেন।
তামিম ইকবালের সর্বশেষ অবস্থা সম্পর্কে আরও তথ্য পাওয়া মাত্রই আপডেট জানানো হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!