নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে- গিয়াসউদ্দিন ।Nafiz Ashraf.Tnntv24

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে- গিয়াসউদ্দিন ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে- গিয়াসউদ্দিন ।Nafiz Ashraf.Tnntv24

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন

করতে হবে- গিয়াসউদ্দিন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য  মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বাংলাদেশকে পুণর্গঠন করতে ২০২৩ সালে তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ২৩ দফা কর্মসূচি দেন। পরবর্তীতে ৫ আগস্ট স্বৈরাচারের পতনের পর যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, তখন সবাই সংস্কারের দাবি তোলে। কিন্তু আপনি দেখবেন, তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, সেখানে রাষ্ট্র মেরামতের সমস্ত কর্মসূচি রয়েছে। তারেক রহমান যা আগে ভাবেন, অন্যরা তা পরে দাবি করে।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে ফতুল্লার ভূঁইগড় এলাকায় ফতুল্লা থানা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে।

গিয়াসউদ্দিন বলেন, “বিএনপি দেশের মানুষের কল্যাণের কথা ভাবে, কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় তা চিন্তা করে। বিএনপির জনপ্রিয়তা এখন সর্বোচ্চ পর্যায়ে।”

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, যারা আপনার ক্যাবিনেটে আছে, তাদের অনেকের লোভ থাকতে পারে। তারা আপনাকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাইতে পারে। তবে আপনি সেই লোভে পা দিবেন না—এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আপনি নির্বাচনের রোডম্যাপ দেবেন, আমরা সেই অনুযায়ী নির্বাচনে অংশ নেব।

তিনি বলেন, আমরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, তখন দেখেছি তারা কতটা হিংস্র। মিথ্যা মামলা দিয়ে কীভাবে খালেদা জিয়াকে নয়তলা ভবনে ওঠানামা করিয়েছেন। অথচ তিনিই ড. ইউনুসকে সম্মান দিয়েছিলেন। তার বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ তিনিই করেছিলেন। আজ সেই ইউনুস রাষ্ট্রীয় দায়িত্বে রয়েছেন। আমরা তাকে স্মরণ করিয়ে দিতে চাই—আপনাকে যারা প্রস্তাব দিয়েছে, তারা ছিল অল্প; কিন্তু জনগণ আপনাকে সম্মান করেছে। শুধু শেখ হাসিনা ও তার দোসররাই এতে অখুশি হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. বারী ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি এস.এম. আসলাম, জি.এম. সাদরিল, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, যুগ্ম সম্পাদক অ্যাড. খন্দকার আক্তার হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাঈনুল ইসলাম রতন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেম্বার এবং নাছির প্রধানসহ অন্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!