তারেক রহমান বললেন, বিএনপি
সরকার দুর্নীতির টুঁটি চেপে দরবে
Tnntv24.অনলাইন ডেক্স:
সরকারে এলে বিএনপি যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরবে বলে আশ্বাস দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তৃতায় তিনি একথা বলেন।
তারেক রহমান বলেন, ‘সংক্ষেপে আমরা আমাদের পরিকল্পনার কথা তুলে ধরেছি। আপনারা আমাদের সঙ্গে থাকলেই সেগুলো পূরণ করতে পারব।’
তিনি আশ্বাস দেন, ‘দেশের মানুষ পাশে থাকলে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করব। তবে একটি বিষয় নিয়ন্ত্রণ না করলে কোনো পরিকল্পনাই সফল হবে না। সেটি হলো দুর্নীতি। যে কোনও মূল্যে বিএনপি সরকার দুর্নীতির টুঁটি চেপে ধরবে। এটা আমাদের কমিটমেন্ট।’
খালেদা জিয়ার শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘খালেদা জিয়া যখন আপনাদের ভোটে দায়িত্ব পান তখন তিনি দুর্নীতির লাগাম টেনেছিলেন। অপরাধীর পরিচয় কোনও দল দিয়ে নয়। অপরাধীর পরিচয় তিনি অপরাধী।’
আগামী ১২ ফেব্রুয়ারি কেউ যেন ভোটাধিকার হরণ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, সরকার গঠন করলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে।








