নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

তিন উপদেষ্টার প্রতি নাসিররদ্দীন পাটোয়ারীর হুমকি । Nafiz Ashraf.Tnntv24

তিন উপদেষ্টার প্রতি নাসিররদ্দীন পাটোয়ারীর হুমকি । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
তিন উপদেষ্টার প্রতি নাসিররদ্দীন পাটোয়ারীর হুমকি । Nafiz Ashraf.Tnntv24

তিন উপদেষ্টার প্রতি নাসিররদ্দীন

পাটোয়ারীর হুমকি 

Tnntv24.অনলাইন ডেক্স:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বাসঘাতকতা করেছেন।

বিএনপিপন্থি উপদেষ্টা হিসেবে ইঙ্গিত করে আসিফ নজরুল ছাড়াও অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে প্রয়োজনে পদত্যাগ করাতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার ( ২১ মে ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন তারা।

আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে পাটওয়ারী বলেন, আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন। জনগণের রক্তের সঙ্গে তিনি বেইমানি করছেন। হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন, তাদের পদত্যাগ করাতে বাধ্য হবো। বাংলাদেশের অর্থনীতি গুঁড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কাজ করছেন। আর আইন মন্ত্রণালয় গুঁড়িয়ে দিতে কাজ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না। ইসি বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে। রক্তের ম্যানডেট নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে।

পাটওয়ারী বলেন, বিভিন্ন জায়গায় দালাল চক্র দখল করছে। উপদেষ্টা প্যানেল থেকে বিএনপিপন্থিদের বের করে দেন।

বিএনপি লাশের রাজনীতি শুরু করেছে উল্লেখ করে বলেন, আওয়ামী লীগের টাকায় তারা বড় বড় কথা বলে। তাদের টাকাতেই বিএনপি নগর ভবন বন্ধ করছে। বাংলাদেশে ‘মুজিবীয় সংবিধান’ চলবে না বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।

এনসিপির মুখ্য সংগঠক আরও বলেন, আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না। আপনারা বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসেবে ইলেকশন কমিশনকে ছেড়ে দিতে পারেন না। এটা জনগণের সঙ্গে সরাসরি গাদ্দারি। সেজন্য আমরা বলি, ইসি পুর্নগঠন করতে হবে। সংস্কারের যে প্রস্তাব রয়েছে, সেগুলোকে মান্য করে আইন পরিবর্তন করতে হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!