নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

তিন মাসের বকেয়া মজুরীর দাবিতে নারায়ণগঞ্জে ক্রোনি গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ,অবরোধ । Nafiz Ashraf. Tnntv24

তিন মাসের বকেয়া মজুরীর দাবিতে নারায়ণগঞ্জে ক্রোনি গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ,অবরোধ । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
তিন মাসের বকেয়া মজুরীর দাবিতে নারায়ণগঞ্জে ক্রোনি গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ,অবরোধ । Nafiz Ashraf. Tnntv24

Tnntv24. নিজস্ব প্রতিবেদক:

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে শ্রমিকদের বকেয়া বেতনের টাকা পরিশোধ না করে কারখানা লে-অফ ঘোষণা করায় বিক্ষোভ মিছিলসহ সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। দীর্ঘ ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখার ফলে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় এবং যানজট সৃষ্টি হয়। সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলোচনা করে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত আসলাম সানির মালিকানাধীন ক্রোনি গ্রুপের অবন্তী কালার টেক্স নামক গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করে।

এদিকে বকেয়া বেতনের দাবিতে কয়েশ শ্রমিক যখন একত্রিত হয়ে ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে তখনই সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে আলোচনা করে এবং তাদের কত মাসের বেতন বকেয়া রয়েছে তা শোনেন। পরে শ্রমিকদের বকেয়া বেতনের টাকা আদায়ে আশ্বাস দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। এসময় সেনাবাহিনী কয়েকজন শ্রমিকদের সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে গিয়ে সমাধান চেষ্টা করার আশ্বাস দেন।

এদিকে শ্রমিকরা জানান, অবন্তী কালার গার্মেন্টের শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন এবং স্টাফদের ৭/৮ মাসের বেতন বকেয়া রয়েছে। বেতনের টাকা না দিয়ে মালিকপক্ষ নানা ধরনের তালবাহানা করতে থাকে। বেতন না পাওয়ার ফলে বাসা ভাড়া, দোকান বাকী সহ ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ দিতে সমস্যায় পোহাতে হচ্ছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বকেয়া বেতনের টাকা দেয়ার কথা ছিল। কিন্তু শনিবার কারখানার মুল ফটকে লে-অফ ঘোষণা দিয়ে নোটিশ টানিয়ে দেয়া হয়। লে-অফ ঘোষণার নোটিশ দেখে শ্রমিকরা একত্রিত হয়ে রাজপথে নেমে আসে। তারা শান্তিপূর্ণ আন্দোলন করে। একপর্যায়ে তারা ঢাকা- মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে রাস্তায় যানচলাচল বন্ধ করে দেয়া হয়। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করলে সেনাবাহিনী সহ পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়া। পরে সেনাবাহিনী কয়েকজন শ্রমিকদের নিয়ে জেলা প্রশাসক স্যারের সাথে আলোচনা করে সমাধান করার আশ্বস্ত করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!