নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ত্বকী হত্যা মামলার আসামী মামুনকে ৭ দিনের রিমান্ডে । Nafiz Ashraf.Tnntv24

ত্বকী হত্যা মামলার আসামী মামুনকে ৭ দিনের রিমান্ডে । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ত্বকী হত্যা মামলার আসামী মামুনকে ৭ দিনের রিমান্ডে । Nafiz Ashraf.Tnntv24

Tnntv24. নিজস্ব প্রতিবেদক:

 

নারায়ণগঞ্জে আলোচিত মেধাবী শিক্ষার্থী  তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেফতার আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুনকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৬ অক্টোবর) দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত বিথী ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, ত্বকী হত্যা মামলায় আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ১ অক্টোবর গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত ৬ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন। সেই সঙ্গে উভয় পক্ষের আইনজীবীদের শুনানির ভিত্তিতে আদালত রিমান্ড মঞ্জুর করেছেন।

র‍্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, “ত্বকী হত্যা মামলায় গ্রেফতার একাধিক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা জবানবন্দিতে এই হত্যাকাণ্ডে গ্রেফতার মামুনের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। তবে, দীর্ঘদিন সে ঢাকায় আত্মগোপনে ছিল। গত ১ অক্টোবর ভোররাতে তাবলীগ জামাতের ছদ্মবেশে ঢাকা থেকে খাগড়াছড়ির রামগড় যাওয়ার পথে খাগড়াছড়িগামী বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।”

প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ই মার্চ বিকাল ৪টার দিকে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে স্থানীয় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হয় এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী (১৭)। পরে ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনীর শাখা খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ত্বকীর বাবা রফিউর রাব্বি বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ওই বছরের ১৮ই মার্চ ত্বকী হত্যাকান্ডের ঘটনায় শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, জেলা যুবলীগের বহিষ্কৃত নেতা জহিরুল ইসলাম পারভেজ ওরফে ক্যাঙারু পারভেজ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সালেহ রহমান সীমান্ত ও রিফাত বিন ওসমানসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে সম্পূরক অভিযোগপত্র জমা দেন ত্বকীর বাবা। পরে রফিউর রাব্বির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে ওই বছরের ২০শে জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি র‍্যাবের কাছে হস্তান্তর করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!