নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় শেখ হাসিনা, বাবু, শামীম ওসমানসহ ১৯৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় শেখ হাসিনা, বাবু, শামীম ওসমানসহ ১৯৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় শেখ হাসিনা, বাবু, শামীম ওসমানসহ ১৯৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শফিকুল ইসলাম শফিক হত্যা ঘটনায় একটি মামলা হয়েছে। এই হত্যা মামলায় আসামী করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,সাবেক হুইপ ও এমপি নজরুল ইসলাম বাবু,সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান,সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতসহ ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামী করা হয়েছে।
গতকাল বুধবার রাতে (২১ আগস্ট)  নিহত শফিকুলের স্ত্রী  তাসলিমা আক্তার বাদী হয়ে এই মামা দায়ের করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ জানা,মামলার বাদিনী এজাহারে ৪৫ জনের নাম উল্লেখ করে আরো প্রায় দেড় শ’ জন অজ্ঞাত আসামীর কথা উল্লেখ করে তার স্বামী হত্যাকান্ডের জন্য দায়ী করেছেন।
মামলার অন্যান্য আসামীরা হলেন, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, ছেলে আয়ন ওসমান, শিল্পপতি ( আওয়ামী লীগে অর্থ যোগানদাতা)ফকির আখতারুজ্জামান, ফকির মাশরিকুজ্জামান,রফিকুল ইসলাম, ফেনী পৌরসভার সাবেক মেয়র মো.আলাউদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর যুবলীগ সভাপতি সাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু,আড়াইহাজার পৌরসভার সাবেক মেয়র সুন্দর আলীসহ ৪৫ জন।
মামলার এজাহারে আরো উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট বাদিনীর স্বামী শফিকুল , দেবর জাহাঙ্গীর ও ইয়াসিন, ভাসুর কবির হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদেয়। তারই জেরে ঐদিন সন্ধ্যায় বালুয়াকান্দি গ্রামে আসামী আনসার আলীর বাড়ির সামনে পৌছা মাত্র আসামীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার স্বামী, দেবর ও ভাসুরদের অকথ্য ভাষায় করতে থাকে। তখন তার স্বামী প্রতিপক্ষকে গালমন্দ করতে বাধা দিলে আসামী আনসার আলীর নির্দেশে আসামী রিফাত
তার স্বামীকে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। অন্যান্য আসামীরা গামছা দিয়ে শফিকুলের মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!