নারায়ণগঞ্জের আলোচিত সাত
খুন মামলার শুনানি পেছালো
Tnntv24.অনলাইন ডেক্স:
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ ও হত্যার মামলার আপিল বিভাগের শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ-এর নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।
মামলার প্রেক্ষাপটে নিহত নজরুল ইসলাম ও তার চার সহকর্মীর জন্য তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা থানায় মামলা করেন, আর আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল আলাদা মামলা দায়ের করেন।
২০১৭ সালের ১৬ জানুয়ারি বিচারিক আদালত নূর হোসেন ও র্যাবের বরখাস্ত তিন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
এরপর হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় দেন। রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকে ১৫ জনের এবং ১১ জনের সাজা কমিয়ে জাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকি ৯ জনের বিভিন্ন মেয়াদের সাজাও বহাল থাকে।
অন্য যে ১১ জনের ফাঁসির আদেশ বহাল রয়েছে তারা হলেন-র্যাবের চাকরিচ্যুত সাবেক হাবিলদার মো. এমদাদুল হক, ল্যান্সনায়েক হীরা মিয়া, আরওজি-১ এ বি মো. আরিফ হোসেন, ল্যান্সনায়েক বেলাল হোসেন, সিপাহী আবু তৈয়্যব আলী, কনস্টেবল শিহাব উদ্দিন, এসআই পূর্ণেন্দু বালা, সৈনিক আবদুল আলীম, সৈনিক মহিউদ্দিন মুন্সী, সৈনিক আলামিন শরীফ ও সৈনিক তাজুল ইসলাম।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১ আসামি এবং অন্যান্য ৯ জনের সাজার বিস্তারিতও আদালতে বহাল থাকে।
মঙ্গলবারের শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
এই মামলাটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সর্বাধিক আলোচিত হত্যাকাণ্ড হিসেবে পরিচিত এবং এখনও তা আপিল পর্যায়ে আলোচনার বিষয়।








