নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের পাঁচ সন্তানসহ দেশের ছয় তরুণের প্রাণ গেলো সাউথ আফ্রিকার আগুনে।Tnntv24
সারাজীবন হত্যা, অত্যাচার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে আজ আমি কি আপরাধী – সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী:Tnntv24
নারায়ণগঞ্জে তালিকা করে রেললাইনের পাশে হকারদের পুনর্বাাসন করা হচ্ছে- এনসিসি প্রশাসক সাখাওয়াত।Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে পাঁচ ইউপি অন্তর্ভূক্ত করার গণশুনানির মতামত গুরুত্ব দিয়ে যাচাই বাছাই করা হবে-জেলা প্রশাসক। Tnntv24
নারায়ণগঞ্জ:সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা।Tnntv24
রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে  প্রকল্প বাস্তবায়নের দাবি:Tnntv24
রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা:Tnntv24
ঘাতক ট্রাক কেড়ে নিলো সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল হোসেনের প্রাণ।Tnntv24
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃদ্ধাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। Tnntv24
এনডিএ চেয়ারম্যান রাজীবের আকাঙ্খা নতুন ভাবে বিনির্মান হবে নারায়ণগঞ্জ।Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে তালিকা করে রেললাইনের পাশে হকারদের পুনর্বাাসন করা হচ্ছে- এনসিসি প্রশাসক সাখাওয়াত।Tnntv24

নারায়ণগঞ্জে তালিকা করে রেললাইনের পাশে হকারদের পুনর্বাাসন করা হচ্ছে- এনসিসি প্রশাসক সাখাওয়াত।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে তালিকা করে রেললাইনের পাশে হকারদের পুনর্বাাসন করা হচ্ছে- এনসিসি প্রশাসক সাখাওয়াত।Tnntv24

নারায়ণগঞ্জে তালিকা করে রেললাইনের পাশে হকারদের

পুনর্বাাসন করা হচ্ছে- এনসিসি প্রশাসক সাখাওয়াত

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ব্যস্তনগরী নারায়ণগঞ্জে ফুটপাত দখলমুক্ত রেখে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার পাশাপাশি হকারদের জীবিকা সুরক্ষায় রেললাইনের পাশের খালি জায়গায় অস্থায়ীভাবে হকারদের স্থানান্তরের উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এ জন্য প্রথমে প্রকৃত হকারদের তালিকা প্রস্তুত করে নির্ধারিত স্থান বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন এনসিসি প্রশাসক মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান।

সোমবার (২৭ জুলাই) দুপুরে নগরীর চাষাঢ়া থেকে ২ নম্বর রেলগেটের গলাচিপা এলাকায় রেললাইনের পাশের নির্ধারিত স্থানে হকারদের স্থানান্তরের প্রস্তুতি ও সার্বিক কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এনসিসি প্রশাসক বলেন, “এই শহরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছে। সবার স্বার্থ রক্ষা করে একটি সুষম উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। হকার সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আপাতত রেললাইনের পাশের খোলা জায়গায় তাদের বসার ব্যবস্থা করা হচ্ছে। তবে যাকে-তাকে হকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না।”

তিনি বলেন, “প্রথমে আমরা একটি তালিকা করব। প্রকৃত হকারদের শনাক্ত করে তাদেরই স্থান দেওয়া হবে। পূর্বে যাদের বরাদ্দ দেওয়া হয়েছিল, তাদের একইভাবে পুনরায় বরাদ্দ দেওয়া হবে না। স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত ব্যবসায়ীদের বসানো হবে।”

সাখাওয়াত হোসেন খান জানান, নির্ধারিত স্থানের পরিমাপ শেষে প্রতিটি ব্যবসায়ীর জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হবে। প্রতিটি স্টলের নম্বর নির্ধারণ করা হবে এবং সেই নম্বর অনুযায়ী হকাররা ব্যবসা পরিচালনা করবেন।

তিনি বলেন, “জায়গাটি অনেক বড়। পরিবেশ উন্নয়ন করা গেলে ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে এখানে আসবেন। সামনের দিকে রাস্তা নির্মাণ করা হবে। এতে হকাররা সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারবেন।”

কোন কোন এলাকার হকারদের স্থানান্তর করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নগরীর বিবি রোড, সলিমুল্লাহ রোড, শায়েস্তা খান রোড এবং খানপুর হাসপাতাল রোডের হকারদের পর্যায়ক্রমে নতুন স্থানে স্থানান্তর করা হবে।

রেললাইনের পাশের স্থানে অস্থায়ী মার্কেট নির্মাণে নিরাপত্তা ঝুঁকির বিষয়ে এনসিসি প্রশাসক বলেন, “নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আপাতত চাষাঢ়া থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। পরবর্তীতে সেখানে ইটের স্থায়ী দেয়াল নির্মাণ করা হবে, যাতে ট্রেনের সঙ্গে সংঘর্ষের কোনো ঝুঁকি না থাকে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।”

তিনি আরও জানান, হকারদের নতুন স্থানে স্থানান্তরের নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত না হলেও দ্রুতই অস্থায়ী এই মার্কেট উদ্বোধন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!