নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে তিনটি আসনে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে তিনটি আসনে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে তিনটি আসনে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে । Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে ৬ জন

মনোনয়নপত্র সংগ্রহ করেছে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে তিনটি আসন থেকে ইতোমধ্যে ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হান কবির।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-১ আসনে একজন, নারায়ণগঞ্জ-৪ আসনে দুইজন ও নারায়ণগঞ্জ-৫ আসনে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তাদের মধ্যে দুইজন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নেন। বাকিরা নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তবে, তাদের নাম জানা যায়নি।

নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন থেকে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, গত ১৫ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। ওইদিন মাত্র একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

রিটার্নিং কর্মকর্তা ছাড়াও নারায়ণগঞ্জের পাঁচটি আসনের জন্য আটজন সহকারী রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে কমিশন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছাড়াও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় এবং উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকেও প্রার্থী বা প্রার্থীর পক্ষের কেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!