নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় শেখ হাসিনা,

ওবায়দুল কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়ে আব্দুল লতিফ নিহত হওয়ার মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্রথম চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাসহ ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। সেই মামলায় অভিযুক্ত দুই জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)পুলিশ পরিদর্শক মো.আলমগীর হোসাইন এই চার্জশিট দাখিল করেন।
এর আগে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত আব্দুল লতিফ হত্যা মামলায় তার বাবা মো.নেজাবুদ্দিন সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলায় ১২ জনকে আসামি করেছিলেন।

চার্জশিটে অভিযুক্তরা হলেন,সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল,সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,সাবেক এমপি শামীম ওসমান,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সেক্রেটারী ইয়াসিন মিয়া,শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো.মজিবুর রহমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান,এনসিসির সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি,আশরাফ,ইয়াসিন আরাফাত রাসেল,আবু বকর সিদ্দিক,সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল ও ওমর ফারুক।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো.কাইউম খান বলেন,২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকার দশতলা বিল্ডিংয়ের সামনে ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের লোকজন হামলা চালায়। ওই হামলায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল লতিফ নামে একজন মারা যায়। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক সেতুমন্ত্রী এবং শামীম ওসমানসহ ১২ জনকে আসামি করে মামলা করা হয়।

তিনি আরও বলেন,এই মামলাটির তদন্তের জন্য পিবিআইয়ের কাছে স্থানান্তর করা হয়। সেই সাথে তদন্ত শেষে মামলায় উল্লেখিত ১২ জনসহ আরও দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছেন। বুধবার চার্জশিটটি ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থাপন করা হবে। মামলার পরবর্তী ধার্য তারিখ আগামী ২৪ সেপ্টেম্বর। চার্জশিটে অভিযুক্ত আসামিদের মধ্যে দুইজন গ্রেফতার রয়েছে এবং বাকীরা পলাতক রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!