নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে মহাসড়কে তিন চাকা যানবাহনের বিরুদ্ধ অভিযান

নারায়ণগঞ্জে মহাসড়কে তিন চাকা যানবাহনের বিরুদ্ধ অভিযান

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে মহাসড়কে তিন চাকা যানবাহনের বিরুদ্ধ অভিযান

মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধে সচেতনতা ও সর্তকা মুলক অভিযান শুরু করেছে  বিআরটিএ। গত ২ মার্চ থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে এ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এ অভিযানে নামে। শনিবার ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূলতা এলাকায় এ অভিযান চলে। সকাল থেকে সচেতনতা মূলক লেখা ব্যানার নিয়ে মানববন্ধন, লিফলেট বিতরণ, মাইকযোকে প্রচারসহ নানা কর্মসূচি পালন করে। এতে যোগ দেন হাইওয়ে পুলিশ, নিরাপদ সড়ক চাই সংগঠন।

দুপুরে অভিযানে উপস্থিত হয়ে বিআরটি এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, মহাসড়ক গুলোতে কোন অবস্থায় অযান্ত্রিক যানবাহন চলতে দেয়া হবে না। এ বিষয়ে উচ্চ আদালতের নিদের্শ রয়েছে। আমরা মাস ব্যাপী কর্মসূচি শুরু করেছি। আজ পর্যন্ত সবাইকে সচেতন ও সর্তক করা হয়েছে। আগামীকাল থেকে আমরা আইনী ব্যবস্থা শুরু করব। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি যানবাহন চালকদের পাশাপশি স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান মালিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান। ধীরগতির গাড়ি ইজিবাইকসজ সব ধনের অযান্ত্রিক গাড়ি বন্ধে কঠোর ব্যবস্থা নেয় হবে জানিয়ে তিনি বলেন, এসব অযান্ত্রিক যানবাহন বন্ধ হলে মানুষের চলাচলেরও প্রয়োজন আছে। তাই আমরা বিআরটিসি কে অনুরোধ করেছি গাড়ি চালানোর ব্যবস্থা নেয়ার জন্য। বিআরটিসি এরই মধ্যে গাড়ি চালানো শুরু করেছে। তিনি বলেন, মানুষ সচেতন না হওয়ায় দুর্ঘনা ঘটছে এবং এতে অনেক মানুষ হতাহত হচ্ছে। একটি ইজিবাইকে ৭-৮ জন যাত্রী থাকে, কোন গাড়ি ধাক্কা দিলে গাড়ির সবাই মারা যায়।

কর্মসূচিতে যোগ দিয়ে নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ৩০ বছর আগে আমি যখন নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরু করি তখন কেউ এটা বুঝত না। এখন সকলে বুঝে সরকারি সংস্থার পাশাপাশি মানুষ এগিয়ে এসেছে। নিরাপদ সড়কের জন্য উচ্চ আদালতও নির্দেশ দিয়েছে। তিনি বলেন, জনগণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও সচেতন হতে হবে। সারাদেশে আমার একার পক্ষে প্রচার ও সচেতনতা করা সম্ভব না। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ সবাইকে নিজ নিজ এলাকার মানুষের রক্ষার দায়িত্ব নিতে হবে।
পুলিশের বিরুদ্ধে মাসোহারার অভিযোগের বিষয়টি কর্তৃপক্ষকে খতিয়ে দেখার অনুরোধ জানান ইলিয়াস কাঞ্চন।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) নাবিলা আফরিন দীনা বলেন, মহাসড়ক গুলোতে অযান্ত্রিক যানবাহন চলাচল রোধে পুলিশ কাজ করছে। প্রয়োজনের তুলনায় জনবল অনেক কম। এজন্য মানুষের সচেতনতা দরকার। মানুষ যদি নিজের জীবনের নিরাপত্তা নিজেই না চায়, তাহলে পুলিশ একা কিছুই করতে পারবে না। তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে কোন অনিয়ম হলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

 

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!