নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

Tnntv24. নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা শনিবার সকাল থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে। চাষাঢ়া বিজয় স্তম্ভ থেকে বঙ্গবন্ধু সড়কে সাধুর পৌল গির্জা হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বর দিয়ে পূণরায় চাষাঢ়া শহীদ মিনার ও বিজয় স্তম্ভে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এসময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে এবং ছাত্র লীগের হামলায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ ও ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে শ্লোগান দেয়।
নারায়ণগঞ্জ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংস ঘটনায় শুরু থেকে ২ আগস্ট পর্যন্ত প্রায় ১৪ জনের মৃত্যুর খবর রয়েছে গণমাধ্যমের কাছে। এসব ঘটনায় জেলার সাত থানায় অন্তত তিন ডর্জন মামলা দায়ের করেছে পুলিশ। এসকল মামলায় অজ্ঞাত আসামীর সংখ্যা ১৫ হাজারের অধিক বলে জানিয়েছে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এপর্যন্ত গ্রেফতার হয়েছে ৬ শতাধিক।
যাদের গেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে সাধারণ শিক্ষার্থী, বিএনপির নেতা-কর্মী, নিষিদ্ধ জামাত-শিবিরের নেতা-কর্মী, সাধারণ খেটে খাওয়া মানুষ, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী।
এই মামলাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে গ্রেফতার বানিজ্যেরও অভিযোগ রয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার দুপু সাড়ে ১২ টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন অব্যাহত রেখেছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!