নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ কী বিশেষ ক্যাটাগরির জেলায় উন্নীত হবে ? Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ কী বিশেষ ক্যাটাগরির জেলায় উন্নীত হবে ? Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ কী বিশেষ ক্যাটাগরির জেলায় উন্নীত হবে ? Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ কী বিশেষ

ক্যাটাগরির জেলায় উন্নীত হবে ?

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা  নারায়ণগঞ্জকে বিশেষ ক্যাটাগরির জেলায় উন্নীত করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। বিষয়টি বিস্তারিত লিখিত আকারে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনাও পাওয়া গেছে। গত ২২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেছ উর রহমান নারায়ণগঞ্জ পরিদর্শনে এলে তিনি বিষয়টি উপস্থাপন করেন।

জেলার ভৌগলিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব বিবেচনা করে এটি বিশেষায়িত জেলা হিসেবে ঘোষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন জেলা প্রশাসক। সিনিয়র সচিব বিষয়টি বিস্তারিত লিখিত আকারে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেন বলে জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়।

নারায়ণগঞ্জ বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র। ৬৮৪.৩৭ বর্গকিলোমিটার আয়তনের এই জেলার জনসংখ্যা ৫০ লাখের বেশি। বস্ত্র, পোশাক, ডাইং-প্রিন্টিং, জাহাজ নির্মাণ ও প্লাস্টিক শিল্প এখানে অর্থনীতির মূল চালিকাশক্তি। এছাড়া, দুটি অর্থনৈতিক অঞ্চল, বিসিক শিল্প নগরী ও গুরুত্বপূর্ণ নৌ-বন্দর থাকায় জেলাটিকে বিশেষ ক্যাটাগরিতে উন্নীত করা যৌক্তিক বলে মনে করেন জেলা প্রশাসক।

যদিও এর আগে বিভিন্ন রাজনৈতিক, নাগরিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলাকে বিশেষ ক্যাটাগরির জেলায় উন্নীত করার দাবি জানিয়েছেন। ভৌগলিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক দিক থেকে এ জেলা বিশেষ গুরুত্ব বহন করলেও এটি এখনও ‘বি’ ক্যাটাগরির জেলার তালিকায় থাকায় উষ্মাও প্রকাশ করেছেন অনেকে।

সর্বশেষ গত ১২ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিলে চেম্বারের সাবেক সভাপতি মো. মাসুদুজ্জামানও নারায়ণগঞ্জ জেলাকে প্রথম শ্রেণির জেলায় উন্নীত করার দাবি জানান। ওই অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাও উপস্থিত ছিলেন।

মাসুদুজ্জামান জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলেন, রাজস্ব প্রদানে চট্টগ্রামের পরেই নারায়ণগঞ্জের অবস্থান হলেও জেলা হিসেবে নারায়ণগঞ্জ তৃতীয় শ্রেণির। তাই নারায়ণগঞ্জকে প্রথম শ্রেণীর জেলায় উন্নীত করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।

নারায়ণগঞ্জকে প্রথম শ্রেণির জেলায় উন্নীত করতে বিভিন্ন অনুষ্ঠানে দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবোর সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক নেতারা।

দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!