নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ২০২৫-২০২৭ দ্বিবার্ষিক নির্বাচন
মাহবুবুর রহমান মাসুম – রফিকুল ইসলাম রফিক
প্যানেলের ১১ সদস্যের মনোনয়ন জমা
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) সভাপতি পদে মাহবুবুর রহমান মাসুম (সম্পাদক খবরের পাতা) ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক (বৈশাখী টিভি) প্যানেল শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচনের সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনটিভির সাবেক সিনিয়র করেসপন্ডেন্ট নাফিজ আশরাফ (বর্তমানে সম্পাদক ইউটিউব চ্যানেল টিএনএনটিভি ২৪ ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসান আরিফ (সিনিয়র রিপোর্টার রূপালী বাংলাদেশ), কোষাধক্ষ্য পদে ইউসুফ আলী এটম ( নির্বাহী সম্পাদক দেশের আলো), ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপক কান্তি ভৌমিক ( বার্তা সম্পাদক, দৈনিক দেশের কন্ঠ)।

সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাসসের সাবেক( প্রধান বার্তা সম্পাদক) হালিম আজাদ, মাসুমুজ্জামান (বাংলাদেশ পোস্ট), পুলক হাসান ( সংবাদ), আসিফুজ্জামান (সহ সম্পাদক সমকাল) আমির হোসেন স্মিথ ( সিনিয়র করেসপন্ডেন্ট যমুনা টিভি ও যুগান্তর)।
নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করে সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম রফিক বলেন, বৈষম্য দূর করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, ও পরিবর্তনের ধারা অব্যহত রাখা হবে। এই অঙ্গীকার করে প্রেস ক্লাবের সকল সদস্যদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। নেতৃত্বদ্বয় বলেন, সদস্যদের ভোটে এই প্যানেল নির্বাচিত হলে প্রেসক্লাবের সকল সদস্যদের জন্য সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও বৈষম্য দূর করা হবে।








