নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

 নারায়ণগঞ্জ সদরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে সনাতিন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী: Nafiz Ashraf.Tnntv24

 নারায়ণগঞ্জ সদরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে সনাতিন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
 নারায়ণগঞ্জ সদরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে সনাতিন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী: Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ সদরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে

সনাতিন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে সনাতিন হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাপ্ত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। নারায়ণগঞ্জে আমরা দৃষ্টান্ত সৃষ্টি করেছি যে, কিভাবে সম্প্রীতির মাধ্যমে কাঁধে কাঁধে রেখে মানুষ ও সমাজের জন্য কাজ করা যায়। আমরা এই সম্প্রীতিকে ধরে রেখে আগামীতে যে সমাজ ব্যবস্থা প্রত্যাশা করি, সেই সমাজ গঠন করতে পারেবো।

তিনি আরও বলেন, যুগে যুগে শ্রীকৃষ্ণ অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সমাজ সংস্কার ও শান্তি প্রতিষ্ঠার জন্য আবির্ভূত হয়েছেন। আমরা যদি তাঁর দেখানো পথে চলি তবে সমাজে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে শোভাযাত্রার উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন আশ্রম ও মঠের অধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী একনাথানন্দজি মহারাজ। সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শংকর কুমার দে।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বর্তমান আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!