নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত মান্নান দোয়া নিলেন মুহাম্মদ গিয়াসউদ্দিনের:Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত মান্নান দোয়া নিলেন মুহাম্মদ গিয়াসউদ্দিনের:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত মান্নান দোয়া নিলেন মুহাম্মদ গিয়াসউদ্দিনের:Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত

মান্নান দোয়া নিলেন মুহাম্মদ গিয়াসউদ্দিনের:

দুজনই প্রাণবন্ত ও আন্তরিক

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে মনোনয়ন পেয়ে আজহারুল ইসলাম মান্নান দোয়া চাইতে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনের বাসভবনে গেলেন। শনিবার বিকেলে সেই মহতীক্ষণ সৃষ্টি করেন মান্নান। দুজনই ছিলেন হাস্যোজ্জ্বল। বুকে বুক মেলালেন। একে অপরের মুখে আঙ্গুর তুলে দিলেন। দৃশ্যটি ছিলো খুবই প্রাণবন্ত ও আন্তিরক।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে গিয়াসউদ্দিনের বাড়িতে যান মান্নান। এই সময় দু’জনের মধ্যে হাস্যোজ্জ্বল পরিবেশে কথাবার্তা হয়। তারা একে অপরকে ফল খাইয়ে দিয়ে কুশল বিনিময় করেন। তারা কোলাকুলিও করেন।

আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে তার ঘনিষ্ঠ কর্মী-সমর্থকরাও ছিলেন। অন্যদিকে বাড়িতে ছিলেন গিয়াসউদ্দিনের ছেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জিএম সাদরিলও।

মান্নান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গিয়াসউদ্দিনের কাছে সমর্থন প্রত্যাশা করে তার কাছে দোয়া চান। এবং আগামী নির্বাচনে তার সহযোগিতা কামনা করে বলেন, তিনি গিয়াসউদ্দিনের বাড়িতে আবারও আসবেন, বারবার আসবেন। গিয়াসউদ্দিনও হাসিমুখে তার কথায় সায় দেন।

এর আগে গত ৬ নভেম্বর গিয়াসউদ্দিনের মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজে যান আজহারুল ইসলাম মান্নান। উদ্দেশ্য ছিল গিয়াসউদ্দিনের সঙ্গে দেখা করা। কিন্তু গিয়াসউদ্দিনের সাক্ষাৎ ওইদিন তিনি পাননি। এতে কিছুটা মনক্ষুন্নও হন আজহারুল ইসলাম মান্নান। সাংবাদিকদের দেওয়া বক্তব্যে তেমন অভিব্যক্তি প্রকাশও করেন তিনি।

নারায়ণগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছিলেন মুহাম্মদ গিয়াসউদ্দিনও। তিনি মূলত ২০০১ সালে নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সম্প্রতি নির্বাচনী আসনের সীমানা পুননির্ধারণ করা হলে তার নির্বাচনী এলাকা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ-৩ আসনের সঙ্গে যুক্ত হয়। ফলে শুরুতে নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশা করলেও তিনি পরে নারায়ণগঞ্জ-৩ আসনেও প্রচারণা শুরু করেন। কিন্তু গত ৩ নভেম্বর এ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মান্নানের নাম ঘোষণা করে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!