নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

পরবর্তী প্রজন্মকে নারায়ণগঞ্জের রাজনীতির সঠিক ইতিহাস জানাতে হবে

পরবর্তী প্রজন্মকে নারায়ণগঞ্জের রাজনীতির সঠিক ইতিহাস জানাতে হবে

Facebook
WhatsApp
LinkedIn
শামীম ওসমানের আশ্বাসে ট্রাফিক কার্যক্রম বন্ধ ঘোষণা করল আন্দোলনরত শিক্ষার্থীরা
সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমাদের পরবর্তী প্রজন্মকে নারায়ণগঞ্জের রাজনীতির সঠিক ইতিহাস জানাতে হবে। গত ১০ বছর ধরে আমার ও আমার পরিবার সম্পর্কে অনেক খারাপ কথা বলছে। তাদের একজন চেক জালিয়াতির কারণে সাজাপ্রাপ্ত হয়ে জেল খেটেছেন।  আমি কখনো কোথাও এর প্রতিবাদ করিনি। কারণ আমি তাদেরকে কাউন্ট করি না। কিন্তু ৭ মার্চ ছিল আমার মায়ের মৃত্যু বার্ষিক। সেদিন হঠাৎ করে আমার বাবা ও দাদুর সম্পর্কে খুব আপত্তিজনক কথা বলা হয়েছে। ইতিহাসটাকেই বিকৃতি করা হয়েছে।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের তিনি এই সব কথা বলেন। এর আগে তিনি নারায়ণগঞ্জের প্রয়াত দুই সাংবাদিকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন সহ অন্যরা।
শামীম ওসমান আরও বলেন, আমার বাবা এ কে এম সামসুজ্জোহা ৩৭ বছর আগে মারা গিয়েছেন। যিনি মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক ছিলেন। বঙ্গবন্ধকে রক্ষা করতে গিয়ে বুকে গুলি খেয়েছেন। যার কথা বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে বার বার লিখে গেছেন। জাতির পিতার কন্যা তার বক্তব্যে যার কথা বলেছেন। ৬ দফা আন্দোলনের যে সমাবেশ হয়েছিল নারায়ণগঞ্জের চাষাঢ়া টাউন হল ময়দানে সেই সভায় সভাপতিত্ব করেছেন আমার বাবা সামসুজ্জোহা। আমি ভবিষ্যতে নারায়ণগঞ্জে ৬দফা মঞ্চ করব। দলমত নির্বিশেষে সেখানে নারায়ণগঞ্জের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সঠিক ইতিহাস জেনে আমাদের প্রতি সম্মান দেখায়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!