নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

পিতৃ ভূমিতে বিশ্বখ্যাত ফুটবলার হামজা রোমাঞ্চিত । Nafiz Ashraf.Tnntv24

পিতৃ ভূমিতে বিশ্বখ্যাত ফুটবলার হামজা রোমাঞ্চিত । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
পিতৃ ভূমিতে বিশ্বখ্যাত ফুটবলার হামজা রোমাঞ্চিত । Nafiz Ashraf.Tnntv24

পিতৃ ভূমিতে বিশ্বখ্যাত

ফুটবলার হামজা রোমাঞ্চিত

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশ অচেনা নয়। কিন্তু হামজা চৌধুরীর এবারের আগমন ঐতিহাসিক এক ঘটনার জন্ম দিচ্ছে। শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা এবার খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। সেই লক্ষ্যে সোমবার বেলা পৌনে ১২টায় সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন তিনি।

হামজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় ফটবল কর্মকর্তারা

হামজার আগমনকে কেন্দ্র করে বিমান বন্দরের আশেপাশে বিরাজ করছিল উৎসব মুখর পরিবেশ। হামজার অবতরণের পর তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা।

বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বেলা সাড়ে ১২টার পর বিমানবন্দরের ভিআইপি গেটের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইংরেজিতে ব্যক্ত করেন হামজা। সেখানে বলেছেন, ‘অবিশ্বাস্য, অবিশ্বাস্য। অনেক দিন পর আসা হলো…এখানে আসতে পেরে রোমাঞ্চ অনুভব করছি।

হামজার সঙ্গে এসেছেন স্ত্রী, সন্তান ও মা। বিমানবন্দর থেকে তারা সরাসরি চলে যাবেন  পিত্রালয় হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। । যেই জায়গাটা গতকাল থেকেই সেজে আছে হামজার আগমনের অপেক্ষায়।

ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলেছেন হামজা। এখন খেলছেন প্রিমিয়ার লিগের পরের স্তর চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-২১ জাতীয় দলে খেলারও অভিজ্ঞতা আছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের।

হামজা মঙ্গলবার রাতে হবিগঞ্জ সফর শেষে ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। ১৯ মার্চ বাংলাদেশ দলের টিম ফটোসেশন রয়েছে। এরপরই সংবাদ সম্মেলন। পর দিন অর্থাৎ ২০ মার্চ দলের সঙ্গে উড়াল দেবেন ভারতে। সেখানে ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!