নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

প্রথম শ্রেণির জেলায় রূপান্তর করতে হবে নারায়ণগঞ্জকে-মাসুদুজ্জামান ।Nafiz Ashraf.Tnntv24

প্রথম শ্রেণির জেলায় রূপান্তর করতে হবে নারায়ণগঞ্জকে-মাসুদুজ্জামান ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
প্রথম শ্রেণির জেলায় রূপান্তর করতে হবে নারায়ণগঞ্জকে-মাসুদুজ্জামান ।Nafiz Ashraf.Tnntv24

প্রথম শ্রেণির জেলায় রূপান্তর করতে হবে

নারায়ণগঞ্জকে-মাসুদুজ্জামান

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ কেন প্রথম শ্রেণির জেলা হবে না (?) এমন প্রশ্ন রেখে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদ্য বিদায়ী সভাপতি মাসুদুজ্জামান বলেন, এই জেলাকে প্রথম শ্রেণির জেলায় রূপান্তর করতে হবে। কারণ রাজস্ব প্রদানে চট্টগ্রামের পরেই নারায়ণগঞ্জের অবস্থান। তারপরও নারায়ণগঞ্জ তৃতীয় শ্রেণির জেলা হিসেবে গণ্য করা হয়। তাই নারায়ণগঞ্জকে প্রথম শ্রেণীর জেলায় উন্নিত করতে জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানিয়েছেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদ্য বিদায়ী সভাপতি মাসুদুজ্জামান।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে চেম্বার অব কমার্সের ইফতার মাহফিলে তিনি এ দাবি জানান।

বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি

মাসুদুজ্জামান মাসুদ

নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, চেম্বারের সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি কাশেম জামাল, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মাসুম বিল্লাহ, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক আহমেদুর রহমান তনু, জাতীয় নাগরিক পার্টির সদস্য শওকত আলী, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক নিরব রায়হান, মহানগর শাখার আহ্বায়ক মাহফুজ খানসহ চেম্বারের পরিচালক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী লোকজন৷

ইফতার মাহফিলে মাসুদুজ্জামান আরও বলেন, নারায়ণগঞ্জে ছিনতাইসহ অপরাধ প্রবণতা বেড়েছে। এসব রোধে প্রশাসনের উদ্যোগ নেয়া প্রয়োজন।

নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু বলেন, গ্যাস বিল হঠাৎ করে ডাবল করে দেয়া হচ্ছে। এটা করলে ব্যবসা বানিজ্য টিকিয়ে রাখা অসম্ভব। তিনি গ্যাসের মুল্য পূর্বাবস্থায় ফিরিয়ে আনার দাবী জানান।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ঈদ পর্যন্ত জেলার যানজট ও আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প শহর হিসেবে পরিচিত। কিন্তু শিল্পায়নের কারনে নারায়ণগঞ্জের পরিবেশ অনেক বিনষ্ট হয়েছে। আমি শিল্প প্রতিষ্ঠানের মালিকদের বলবো তাদের সি এস আর কার্যক্রমের অংশ হিসেবে তারা যেন পরিবেশ রক্ষায় কাজ করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!