নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

প্রশাসনের কঠোর নিরাপত্তায় নারায়ণগঞ্জে নববর্ষ উদযাপন হবে। Nafiz Ashraf.Tnntv24

প্রশাসনের কঠোর নিরাপত্তায় নারায়ণগঞ্জে নববর্ষ উদযাপন হবে। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
প্রশাসনের কঠোর নিরাপত্তায় নারায়ণগঞ্জে নববর্ষ উদযাপন হবে। Nafiz Ashraf.Tnntv24

প্রশাসনের কঠোর নিরাপত্তায়

নারায়ণগঞ্জে নববর্ষ উদযাপন হবে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

প্রশাসনের কঠোর নিরাপত্তায় নারায়ণগঞ্জে নববর্ষ উদযাপন হবে। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনকে ঘিরে নারায়ণগঞ্জে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব ও আনসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একযোগে কাজ করছে শহরজুড়ে।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে শহর পরিদর্শন শেষে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, হাজার বছর ধরে আমরা বাংলা নববর্ষ পালন করে আসছি। বাঙালির সংস্কৃতি কোনোভাবেই হারিয়ে যেনো না যায়, সে জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাব, আনসার—সবাই মিলে প্রস্তুতি চূড়ান্ত করেছি। আগামীকাল সকাল ৯টায় শহীদ মিনার থেকে জেলা প্রশাসনের র‌্যালি বের হবে এবং জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, “এই উৎসবকে প্রাণবন্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক মনিটরিং করবে। চাষাঢ়া এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “নববর্ষ বাঙালির একটি বিশেষ অনুষ্ঠান। তাই আমরা এই আয়োজনের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। শহরজুড়ে সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ দায়িত্ব পালন করবে।”

র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, “আমরা শহরে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সাইবার মনিটরিংও চলছে। এখন পর্যন্ত নববর্ষ ঘিরে কোনো ধরনের হুমকি নেই। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উৎসবটি সুন্দরভাবে উদযাপন করতে কাজ করছি।”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!