প্রায় ১৩ বছরেও অভিযোগ পত্র দেয়া হয়নি, ৩০ কার্য দিবস আগামি ২২ ফেব্রুয়ারির
মধ্যে ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করার প্রত্যাশা
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার প্রায় ১৩ বছরেও অভিযোগ পত্র দেয়া হয়নি। আগামি ৩০ কার্য দিবস ২২ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত সংস্থা র্যাবকে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার বিকেলে মামলার পূর্ব নির্ধারিত তারিখে শুনানি শেষে জেলার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নুরুল হুদা চৌধুরি বাদী পক্ষের দাবীর প্রেক্ষিতে বলেন ৩০ কার্য দিবসে অভিযোগ না পেলে তখন পরবর্তী আদেশ দেয়া হবে। গত ধায্য তারিখে আদালত তদন্তকারী কর্মকর্তাকে ৩০ কার্য দিবসের মধ্যে অভিযোগ পত্র দাখিলের নির্দেশ দেন। বুধবার আদালতে বাদী পক্ষে আইনজীবী অভিযোগ পত্র দাখিলে নির্দেশনা চাইলে আদালত এ কথা বলেন।
বাদীপক্ষের আইনজীবি জানান, শুনানির সময় এজাহারভুক্ত ১১ জন আসামির মধ্যে ৯ জন আদালতে উপস্থিত ছিলেন এবং বাকী ২ জন আসামি পলাতক রয়েছেন।
আগামি ২২ ফেব্রুয়ারি পরবর্তী ধার্য্য তারিখে তদন্ত সংস্থা অভিযোগ পত্র দাখিল করবে এমন প্রত্যাশা করছেন এই আইনজীবি।
উল্লেখ্য, ২০১৩ সালে ৬ মার্চ সন্ধ্যায় নগরির শায়েস্তা খাঁ সড়কে নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।








