নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল: Nafiz Ashraf.Tnntv24

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল: Nafiz Ashraf.Tnntv24

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে

রূপগঞ্জে বিক্ষোভ মিছিল

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে রূপগঞ্জের বিভিন্ন স্থানে মুসুল্লিরা বিক্ষোভ মিছিল বের করেছে। গতকাল  ২১মার্চ শুক্রবার বাদ জুমা তারাবো পৌরসভার বরপা জামে মসজিদ ও রূপগঞ্জ আলোর কাফেলা ইসলামী যুবসংঘের উদ্যোগে পৃথক পৃথক এ মিছিল বের করা হয়। বরপা সুতালড়া, আড়িয়াবো ও ঢাকা- সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে বরপা মহজমপুর সড়কের পাশে খেলার মাঠে ও রূপগঞ্জ-ডেমা সড়কের রূপগঞ্জ থানা ভবনের পাশে তারা এ সমাবেশ করে।
          সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা হাজী আবু মোহাম্মদ মাসুম, রূপগঞ্জ বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোছলে উদ্দিন সালেহী, বরপা কেন্দ্রীয় শাহী মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ ফয়সাল আবদুল্লাাহ, মুফতি জুলফিকার মাহমুদী বাহুবলী, মুফতি রিদওয়ানুল হক সিরাজী, মুফতি বায়েজিদ আহম্মেদ, মুফতি হাবিবুল্লাহ, মুফতি আহমদুল্লাহ হেলালী, বরপা গ্রামের মুসুল্লি জসিম ভুঁইয়া, পনির ভুঁইয়া, তাহমিদ হাসান ভুঁইয়া, হামিম ভুঁইয়া, আবু সাঈদ ভুঁইয়া ও কবির শিকদার পমুখ।
           সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল ঘুমন্ত অবস্থায় মানুষকে হত্যা করছে। বাদ যাচ্ছে না শিশু ও নারী। বর্বরোচিত হামলা বন্ধে জাতিসংঘ ও আইসিসহ সব আন্তর্জাতিক সংস্থাকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলের সকল পণ্য বর্জন করতে হবে। সকলকে ফিলিস্তিনিদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।
      পরে বর্ণবাদী ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনিদের মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!