নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

বন্দর উপজেলার ৫ চেয়ারম্যানসহ ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ

বন্দর উপজেলার ৫ চেয়ারম্যানসহ ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ

Facebook
WhatsApp
LinkedIn
tnntv24
বন্দর উপজেলার আসন্ন নির্বাচনে ৫ চেয়ারম্যান প্রার্থীসহ ১১  প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

বুধবার ( ১৭ এপ্রিল )  বেলা ১১ টার পর  জেলা নির্বাচন অফিসের সভা কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়। একই সময় দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে  অপর এক প্রার্থীর অভিযোগ শুনানী শেষে খারিজ করে দেয়া হয়।

চেয়ারম্যান প্রার্থীগণ হলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ রশীদ, বিএনপির সাবেক নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, জেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম আবু সুফিয়ান, মুছাপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন ও তার পুত্র মাহমুদুল হাসান।

ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থী হলেন, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মো:আলমগীর হোসেন, মোসাঈদ রহমান এবং শহিদুল ইসলাম জুয়েল।

নারী ভাইস চেয়ারম্যান পদে দুই জন হলেন, মাহমুদা আক্তার ও বর্তমান ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন।

রির্টানিং অফিসার কাজী মো: ইস্তাফিজুল হক আকন্দ প্রার্থীদের স্মরণ করিয়ে দেন, প্রার্থীতা বৈধ ঘোষণা করা হলেও, আমার সিদ্ধান্তের বিরুদ্ধে কারো কোন আপত্তি থাকলে, ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে আপিল করতে পারবেন। আপত্তি শুনানী করে ২১ এপ্রিল নিষ্পত্তি  করা হবে।

কোন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করতে চাইলে তাকে সরাসরি রির্টানিং অফিসারের কাছে এসে আবেদন জমা দিতে হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল।  প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ এপ্রিল।

আগামী ৮ মে বন্দর উপজেলা পরিষদের ভোটগ্রহণ।  মোট ভোটার রয়েছ ১ লাখ ৩১ হাজার ৫৬৪ জন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!