নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

বন্দর এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়ে প্রকল্পের ফাইল জব্দ করেছে দুদক।Nafiz Ashraf.Tnntv24

বন্দর এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়ে প্রকল্পের ফাইল জব্দ করেছে দুদক।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বন্দর এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়ে প্রকল্পের ফাইল জব্দ করেছে দুদক।Nafiz Ashraf.Tnntv24

বন্দর এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়ে

প্রকল্পের ফাইল জব্দ করেছে দুদক

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশন (দুদক)  নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে অভিযান চালিয়েছে ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলা এই অভিযানে গত ৫ বছরের উন্নয়ন প্রকল্প এবং চলমান প্রকল্পগুলোর নথিপত্র সংগ্রহ করেছে দুদক টিম।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান ও শরিফুল ইসলাম। অভিযানের বিষয়ে উপ-সহকারী পরিচালক মশিউর রহমান বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশে বন্দর উপজেলা এলজিইডি অফিসে অভিযান চালানো হয়েছে। বিগত পাঁচ বছরের প্রকল্প এবং বর্তমান প্রকল্পের তথ্য সংগ্রহ করা হয়েছে। কাজের পরিমাণ বেশি হওয়ায় বিস্তারিত যাচাইয়ের জন্য প্রকল্পগুলোর নথি নেয়া হয়েছে।

তিনি আরও জানান, নথিগুলো পর্যালোচনা করে যদি কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মেলে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে আবারও অফিসে আসা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বন্দর উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী শামসুর নাহার বলেন, দুদকের একটি দল আমাদের অফিসে আসে এবং বিভিন্ন প্রকল্প সংক্রান্ত তথ্য চায়। আমরা সহযোগিতা করেছি এবং তাদের প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করেছি। তারা অনেক কাজের ফাইল নিয়ে গেছে পর্যালোচনার জন্য।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!