নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

বাস ভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল,দাবি না মানলে ১৭ নভেম্বর নারায়ণগঞ্জে হরতাল : Nafiz Ashraf. Tnntv24

বাস ভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল,দাবি না মানলে ১৭ নভেম্বর নারায়ণগঞ্জে হরতাল : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বাস ভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল,দাবি না মানলে ১৭ নভেম্বর নারায়ণগঞ্জে হরতাল : Nafiz Ashraf. Tnntv24

বাস ভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল

দাবি না মানলে ১৭ নভেম্বর নারায়ণগঞ্জে  হরতাল

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ঢাকা- নারায়নগঞ্জ- সড়কে যাত্রীবাহী বাসের ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৫ টাকা করার দাবীতে মশাল মিছিল করেছে যাত্রী অধিকার সংরক্ষন ফোরাম। শুক্রবার সন্ধ্যায় নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিলটি শুরু করে বঙ্গবন্ধু সড়ক ও কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রদক্ষিণের পর কালীর বাজার হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে  শেষ হয়।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক  ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি জানায়, ৫ আগস্টের পর গডফাদাররা পালিয়ে গেলে তাদের রেখে যাওয়া উচ্ছিৃষ্টের জন্য বাস মালিক নামধারী চাঁদাবাজরা পরিবহণ সেক্টরকে জিম্মি করে রেখেছে। আগামি ১৫ নভেম্বরের মধ্যে যৌক্তিক দাবী ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৫ টাকা করা না হলে ১৭ নভেম্বর নারায়ণগঞ্জে অর্ধবেলা হরতাল কর্মসুচি পালন করা হবে।

ঢাকা-নারায়নগঞ্জ রোডে সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী ১৭কিলোমিটারের ভাড়া দীর্ঘ দিন যাবৎ যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা আদায় করছে বাস মালিকরা। এ রুটে প্রতিদিন ৬০ হাজার মানুষ যাতায়াত করে। সরকার পর্যায় ক্রমে ডিজেলের দাম কমানোর পরও বিআরটিএ এবং প্রশাসন এই রুটে ভাড়া সমন্বয় করছে না।

এর আগে গত ২৬ অক্টোবর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিউর রাব্বি জানায়, ২০১১ সালে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ২২ টাকা থেকে ৩২ টাকা বৃদ্ধির পর আন্দোলন শুরু হয়। এর কিছু আগে বন্ধন পরিবহনের মালিকপক্ষ র‌্যাবকে চিঠি  দিয়ে জানিয়েছিলো শামীম ওসমান পরিবহন থেকে চাঁদা নেয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!