নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

বিএনপি নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিনের আহবান যানজট নিরসনে ব্যবস্থা নেয়ার।Nafiz Ashraf.Tnntv24

বিএনপি নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিনের আহবান যানজট নিরসনে ব্যবস্থা নেয়ার।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বিএনপি নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিনের আহবান যানজট নিরসনে ব্যবস্থা নেয়ার।Nafiz Ashraf.Tnntv24

বিএনপি নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিনের আহবান

যানজট নিরসনে ব্যবস্থা নেয়ার 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মু‌ক্তি‌যোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর চরম যানজট পরিস্থিতি নিরসনে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগকে জরুরি নির্দেশনা প্রদানের আহ্বান জানিয়েছেন ।

সোমবার (২৬ মে) এবিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার বরাবর লিখিত পত্রের মাধ্যমে এই আহবান জানান মুহাম্মদ গিয়াসউদ্দিন।

পত্রের মাধ্যমে গিয়াসউদ্দিন উল্লেখ করেন, “নারায়ণগঞ্জে দেশের ৬৩ জেলার মানুষ বসবাস করছেন। শিক্ষা, আবাসন ও কর্মসংস্থানের সুযোগের কারণে বসতির পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। ফলে বৈধ যানবাহনের পাশাপাশি অবৈধ ও অনুমোদনহীন যানবাহনের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে, যা শহরের ট্রাফিক ব্যবস্থাকে চরমভাবে ব্যাহত করছে।”

তিনি আরও বলেন, এসব যানবাহনের অপরিকল্পিত ও নিয়মবহির্ভূত চলাচলের ফলে শহর থেকে শহরতলী পর্যন্ত প্রতিদিনই ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগকে বিআরটিএ’র সঙ্গে সমন্বয় করে অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান গিয়াসউদ্দিন। তিনি বলেন, “লাখো মানুষের স্বার্থে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”

পত্রের অনুলিপি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এবং বিআরটিএ’র নারায়ণগঞ্জ সহকারী পরিচালক বরাবরও পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!