বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জে
আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন
Tnntv24.নিজস্ব পৃতিবেদক:
আজ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জে আলোচনা সভা,শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সকালে নগরীর মিশনপাড়া এলাকায় সমাবেশ করেন। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ নেতৃবৃন্দ।
পরে দলিয় নেতা-কর্মী ও সমর্থকদের সমন্বয়ে বণার্ঢ্য শোভাযাত্রা নিয়ে নগরীর চাষাঢ়া গোলচত্ত্বর ঘুরে দুই নম্বর রেলগেট হয়ে আবার নিশনপাড়া গিয়ে শেষ হয়।
বেলা ১১ টায় বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ-৫ সংসদিয় আসনে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপরক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি নগরীর খানপুর হাসপাতাল সড়ক থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।

অন্যদিকে নগরীর মন্ডলপাড়ায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নেতৃত্বে শোভাযাত্রা ও সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় জেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আজকে আমাদের অঙ্গিকার হবে বাংলাদেশ থেকে সকল প্রকার স্বৈরতন্ত্র এবং ফ্যাসিষ্ট উৎখাত করে দেশে জনগণের শাসন কায়েম করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আইকন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি সুষ্টু সুন্দর দেশ হিগসেবে গড়ে তুলব।
বিএনপির মহানগর সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন,বিএনপির নেতাকর্মীদের প্রতি আহবান জানাব ও ম্যাসেজ দিয়ে বলব বিগত ১৬ বছর ফ্যাসিষ্ট আওয়ামীগ যে কাজ করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তাই আমরা এ প্রতিষ্ঠাবার্ষিকীতে অঙ্গিকার করে বলতে চাই আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হব এমন কোন কাজ করতে চাই না। কোন অন্যায়, অনিয়ম, অত্যাচার নির্যাতনের সাথে জড়িত থাকব না। আমরা জনগণের পাশে থাকতে চাই।








