নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

বৈষম্যবিরোধী মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ গ্রেফতার। Nafiz Ashraf.Tnntv24

বৈষম্যবিরোধী মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ গ্রেফতার। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বৈষম্যবিরোধী মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ গ্রেফতার। Nafiz Ashraf.Tnntv24

বৈষম্যবিরোধী মামলায় সাবেক

উপজেলা চেয়ারম্যান মাকসুদ গ্রেফতার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফতুল্লা থানার এই মামলায় তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ আদালতে প্রেরণ করলে শুনানির তারিখ বৃহস্পতিবার নির্ধারণ করা হয়।

মাকসুদ হোসেন

মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে বন্দরের বাড়ি থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, “মাকসুদ হোসেনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। তিনি এ মামলার ৮১ নম্বর এজহারভুক্ত আসামি।”

এদিকে, নারায়ণগঞ্জ আদালতের পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান বলেন, “ফতুল্লা থানার একটি হত্যা চেষ্টা মামলায় তাকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছিল। তবে দেরিতে আসায় শুনানির তারিখ বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে।”

এক সময়ের ওসমান পরিবার ঘনিষ্ঠ মাকসুদ হোসেন গত উপজেলা পরিষদ নির্বাচনে ওসমান পরিবারকে চ্যালেঞ্জ করে নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে নৌকার প্রার্থী বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ওসমান পরিবার ঘনিষ্ঠ বীর মুক্তিযোদ্ধা এমএ রশীদকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন। এই কারণে তার উপর ব্যাপক ক্ষুব্দ ছিলেন সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে হওয়া সরকারবিরোধী মামলায়ও তখন আসামি করা হয়েছিল মাকসুদ হোসেনকে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!