নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ভারত অযৌক্তিক আপত্তি তোলছে সেভেন সিষ্টার্স নিয়ে ড.ইউনূসের বক্তব্য।Nafiz Asharf.Tnntv24

ভারত অযৌক্তিক আপত্তি তোলছে সেভেন সিষ্টার্স নিয়ে ড.ইউনূসের বক্তব্য।Nafiz Asharf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ভারত অযৌক্তিক আপত্তি তোলছে সেভেন সিষ্টার্স নিয়ে ড.ইউনূসের বক্তব্য।Nafiz Asharf.Tnntv24

ভারত অযৌক্তিক আপত্তি তোলছে

সেভেন সিষ্টার্স নিয়ে ড.ইউনূসের বক্তব্য

Tnntv24.অনলাইন ডেক্স:

বিশ্লেষকরা মনে করছেন,সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে ভারতের আপত্তি অযৌক্তিক। এমনকি ভারতীয় বিশ্লেষকরাও বলছেন, এ নিয়ে প্রতিবেশি দেশটির গণমাধ্যম ও কিছু বিশেষজ্ঞ অহেতুক বিতর্ক তৈরির চেষ্টা করছেন। তাদের মতে, প্রফেসর ইউনূস মূলত ব্যবসা-বাণিজ্য তথা কানেকটিভিটি ইস্যুতে মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ও জানিয়েছে, সৎ উদ্দেশ্যেই এমন মন্তব্য করেছেন তিনি।

গত কয়েকদিনে চরম উত্তেজনা ভারতীয় গণমাধ্যমে, দাবি সেভেন সিস্টার্সকে ল্যান্ডলক বলে যে মন্তব্য করেছেন ড. ইউনূস তা ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি নাকি। কিন্ত আসলেই কি তাই! বেইজিংয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেয়ায় বক্তৃতায় মূলত এ অঞ্চলের কানেক্টিভিটি নিয়ে কথা বলছিলেন প্রফেসর ইউনূস।

প্রশ্ন হলো এমন বক্তব্য কি নতুন? জাপানের বিগ বি পরিকল্পনা বা বাংলাদেশ, মিয়ানমার, চীন, ভারত বিসিআইএম করিডরের যে আলাপ তার সাথেও সম্পৃক্ত প্রতিবেশী দেশের এই ৭ রাজ্য। তাই এর পিছনে অন্য কোন উদ্দেশ্য না খোঁজার কথাই বলছেন নীতিনির্ধারকরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছিলেন, ব্যক্তি প্রফেসর ইউনূস আর বক্তব্যের স্থান চীন হওয়ায় এ নিয়ে আলাদা আগ্রহ তৈরি হয়েছে ভারতে।

৫ আগস্ট পরবর্তী ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে বাড়তি মাত্রা যুক্ত করেছে প্রফেসর ইউনূসের চীন সফর। যদিও তার আলোচিত এই বক্তব্যকে নিরাপত্তার লেন্সে দেখা সঠিক হবে না বলে মনে করছেন ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত।

এমন বাস্তবতায় বিমসটেক সম্মেলনে দেখা হচ্ছে দক্ষিণ এশিয়ার দুই শীর্ষ নেতার। যুক্তরাষ্ট্র সরকারের বিতর্কিত নানা সিদ্ধান্তসহ বিদ্যমান বিশ্ব বাস্তবতায় এ অঞ্চলের দেশগুলোর ঐক্য ভীষণ জরুরি বলেও মত বিশ্লেষকদের।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!