নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

মানুষ আজ তোমাকে ঘৃণা করে,শামীম ওসমান তুমি কাপুরুষ।Nafiz Ashraf.Tnntv24

মানুষ আজ তোমাকে ঘৃণা করে,শামীম ওসমান তুমি কাপুরুষ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মানুষ আজ তোমাকে ঘৃণা করে,শামীম ওসমান তুমি কাপুরুষ।Nafiz Ashraf.Tnntv24

মানুষ আজ তোমাকে ঘৃণা করে,

শামীম ওসমান তুমি কাপুরুষ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

গডফাদার শামীম ওসমান, মানুষ আজ তোমাকে ঘৃণা করে। তুমি ২০০১ সালেও পালিয়েছিলে, ২০২৪ সালেও পালিয়েছো। তুমি কাপুরুষ। আমরা জেলে গিয়েছি, দেশ ছাড়িনি। পলাতক থেকেছি, স্ত্রীর জানাজায়ও অংশ নিতে পারিনি। তবুও ঈদের শুভেচ্ছা দিতে এসেছি। এসব কথা বলেছেন,বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।

সোমবার (১৪ এপ্রিল) ফতুল্লা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বক্তব্য রাখছিলেন।

তিনি আরো বলোন, গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক মায়ের বুক খালি হয়েছে। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, জনগণের দুঃখ-দুর্দশা জানতে হবে, জনগণের কাছে যেতে হবে।

তিনি বলেন, প্রেসক্লাব আমাদের পরম বন্ধু। তারা আমাদের ভুলত্রুটি তুলে ধরে। ক্রীড়াঙ্গন থেকে শুরু করে শিল্প-সংস্কৃতি সব জায়গায় তারা (সরকার) দখল করে নিয়েছে, পছন্দের লোক বসিয়েছে।

নিজের নির্বাচনী অভিজ্ঞতা তুলে ধরে গিয়াসউদ্দিন বলেন, আমি যখন নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন পাই, বাবা বললেন—‘আলহামদুলিল্লাহ’। পরে নেত্রীও আমাকে মনোনয়ন দেন। প্রচারে যখন নামি, কেউ আমার সঙ্গে আসত না। ইসদাইরের মরহুম শাহীন এসে বলেন, ‘আপনি গাড়িতে থাকেন, আমরা পাশে থাকবো।’ গুলি চললে আমরা আগে মরবো। সেই সাহস আমাকে শক্তি দিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা ইউনিয়ন ৬নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম খসরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি.এম. সাদরিল, এস.এম. আসলাম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট খন্দকার আক্তার হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও নাছির প্রধান।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ৬নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান উজ্জল।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!