নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

মানুষ আর আওয়ামী লীগকে চায় না-নূরুল হক নূর

মানুষ আর আওয়ামী লীগকে চায় না-নূরুল হক নূর

Facebook
WhatsApp
LinkedIn
মানুষ আর আওয়ামী লীগকে চায় না-নূরুল হক নূর

মানুষ আর আওয়ামী লীগকে চায় না,কোন কোন রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে — নুরুল হক নরু

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের মতো আর কোন ফ্যাসিবাদকে এ দেশের মানুষ চায় না, তবে কোন কোন রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে আয়োজিত গনসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ছাত্র জনতা জীবন দিয়ে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে এখানে নতুন নেতৃত্ব প্রয়োজন।

দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও জনগণের ভোগান্তি কমাতে অন্তরবর্তী সরকারের কাছে আহবান জানিয়ে নুর বলেন, এ সরকারকে সতর্ক থাকতে হবে যাতে করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও ভোগান্তির কারণে জনগণ ফুসে না উঠে। নুর বলেন, আওয়ামীলীগের নেতাকর্মী পালিয়ে গেলেও ফুটপাত থেতে শুরু করে কলকারখানা সব জায়গায় এখন শুধু হাত বদল হয়েছে, এখনো চাঁদাবাজী চলছে।

প্রশাসনকে নিরপেক্ষ ভাবে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, আগামীর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য মানুষের প্রতি সুবিচার কায়েমসহ অন্তর্ভুক্ত মূলক সমাজ ব্যবস্থা সৃষ্টি করতে কাজ করবে বলে গণ অধিকার পরিষদ প্রত্যাশা করে। নুর বলেন, বিএনপির তৃণমূলের কিছু নেতাকর্মী ঝামেলার সৃষ্টি করছে, তাদেরকে ঝামেলা থেকে বিরত থাকার আহবান জানান তিনি।

সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গনঅধিকার পরিষদের প্রতিক ট্রাক মার্কায় ভোট দিতে নারায়ণগঞ্জবাসির প্রতি আহবান জানান তিনি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!