মেট্টোরেল শুক্রবার চলবে কি
চলবে না ,এনিয়ে ধোঁয়াশা
Tnntb24.অনলাইন ডেক্স:
মেট্রোরেল শুক্রবার চলবে কি চলবে না, এ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। মেট্রোরেল চলাচল নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে, চাকরি-বিধিমালা বাস্তবায়ন না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। ফলে শুক্রবার মেট্রোরেল চলাচল নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হযেছে।
এর আগে, ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ ডিসেম্বরের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের আলটিমেটাম দেওয়া হয়েছিল কিন্তু দাবি পূরণ না হওয়ায় শুক্রবার সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন তারা। ফলে সব ধরনের যাত্রী সেবা বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিও পালন করা হবে।








