নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলামের নগদ অর্থ ও সম্পদ ক্রোক করেছে সিআইডি। Nafiz Ashraf.Tnntv24

রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলামের নগদ অর্থ ও সম্পদ ক্রোক করেছে সিআইডি। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলামের নগদ অর্থ ও সম্পদ ক্রোক করেছে সিআইডি। Nafiz Ashraf.Tnntv24

রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলামের

নগদ অর্থ ও সম্পদ ক্রোক করেছে সিআইডি

Tnntv24.অনলাইন ডেক্স:

রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলাম ( আন্ডা রফিক ) এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ১৭ কোটি টাকা ও যমুনা ফিউচার পার্কের এক লাখ বর্গফুট বানিজ্যিক স্পেস ক্রোক করেছে সিআইডি। অর্থ পাচার ও অবৈধ সম্পদ আর্জনের গুলশান থানায় সিআইডির দায়ের করা মামরায় বৃহস্পতিবার আদালত এরায় দেন।

রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলাম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মানিলন্ডারিং অনুসন্ধান পরিচালনা করে সিআইডি। অনুসন্ধানকালে সিআইডি জানতে পারে রংধনু বিল্ডার্স প্রাইভেট লি. বিভিন্ন ব্যক্তির নিকট হতে জমি ক্রয় বা পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করে বিক্রয় করে। বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতি এর নিকট রফিকুল ইসলামের ছেলে কাউসার আহমেদ অপু এবং মেহেদী হাসান দিপু গত ০৮/০৩/২০২২ খ্রিস্টাব্দ তারিখে বিভিন্ন দলিলে ৭.৫৭৫১ একর জমি বিক্রয় করে। উক্ত তফসিলভুক্ত জমির মধ্যে গত ০১/০৬/২০২২ খ্রিস্টাব্দ তারিখে ৬.৩৩৭৫ একর জমি রফিকুল ইসলামের ছেলে কাউসার আহমেদ অপু এবং মেহেদী হাসান দিপু বিভিন্ন দলিলে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রোপার্টি লি. এর নিকট পুনরায় বিক্রয় করে ৫৭,৩৬,০০,০০০/- টাকা প্রতারণার মাধ্যমে উপার্জন করে।

এছাড়াও পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতিতে বালুভরাট করার ভুয়া কার্যাদেশ দেখিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হতে ২৭০ কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংক হতে ২০০ কোটি টাকা ঋণ গ্রহণ করে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে। ইসলামী ব্যাংক বারিধারা শাখা হতে ভুয়া মূল্যায়ন কপি তৈরি করে অজ্ঞাতনামা আসামিদের সহযোগিতায় সম্পত্তির মূল্য দেখিয়ে ৪০০ কোটি টাকা ঋণ গ্রহণ করে। এছাড়া বিভিন্ন ব্যাংক হতে ঋণ গ্রহণ করে ঋণের টাকা পরিশোধ না করে অর্থ পাচারের মাধ্যমে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার (Antigua and Barbuda) নাগরিকত্ব গ্রহণ করেন ২০,০০,০০০/- ইউএস ডলার বিনিয়োগ করে।

 

এহেন প্রতারণা, জালজালিয়াতি এবং অর্থ পাচার, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫) এর ২ এর (শ)(৫)(৬)(১৪) ধারা মতে সম্পৃক্ত অপরাধ বিধায় রফিকুল ইসলাম এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গুলশান থানার মামলা নং- ১৪, তারিখ- ০৭/০৮/২০২৫ খ্রিস্টাব্দ, ধারা- ৪(২)(৪) মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ রুজু করে সিআইডি। একই সাথে ১৩টি ব্যাংক হিসাবের প্রায় ১৭ কোটি টাকা এবং যমুনা ফিউচার পার্কের লেভেল ০২-এ থাকা ১,০০,০০০ বর্গফুট বাণিজ্যিক স্পেস বিজ্ঞ আদালতের আদেশে ক্রোক করেছে সিআইডি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!