নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রাজধানীর মানুষ এক শ’ টাকায় পাঁচ কেজি তরমুজ খেতে পারবে

রাজধানীর মানুষ এক শ’ টাকায় পাঁচ কেজি তরমুজ খেতে পারবে

Facebook
WhatsApp
LinkedIn
রাজধানীর মানুষ এক শ’ টাকায় পাঁচ কেজি তরমুজ খেতে পারবে

আজ বৃহস্পতিবার ( ২৮ মার্চ ) থেকে ২৭ রমজান পর্যন্ত রাজধানীর মানুষ ১০০ টাকায় পাঁচ কেজি ওজনের তরমুজ খাওয়ার সুযোগ পাচ্ছে।

বাংলাদেশ এগ্রি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বাফা)র ব্যাবস্থাপনায় রাজধানীর পাঁচ স্থানে কৃষকের দামে তরমুজ বিক্রি করা হবে। বৃহস্পতিবার ( ২৮ মার্চ ) থেকে শুরু হবে এ কার্যক্রম। কৃষক সরাসরি এ তরমুজ বিক্রি করবেন।

এই পাঁচ স্থান হলো- খামারবাড়িতে বঙ্গবন্ধু চত্বর, উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ার, সচিবালয়ের সামনে আব্দুল গণি রোড, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এবং পুরান ঢাকার নয়াবাজার। পরবর্তীতে এর পরিসর আরও বাড়ানো হবে।

এসব স্থান থেকে পাঁচ কেজির বেশি ওজনের তরমুজ ১০০ টাকা, সাত কেজির বেশি ওজনের তরমুজ ১৫০ টাকা, ৯ কেজির বেশি ওজনের তরমুজ ২০০ টাকা, ১১ কেজির বেশি ওজনের তরমুজ ২৫০ টাকায় পিস হিসেবে বিক্রি হবে।

২৭ রমজান পর্যন্ত চলবে এ কার্যক্রম। পরে বাজার পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হবে সিদ্ধান্ত।

‘কৃষকের পণ্য, কৃষকের দামে’ স্লোগানে বাংলাদেশ এগ্রি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বাফা) নিয়েছে এ উদ্যোগ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!