নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রাজনীতি করতে হলে সৎচরিত্রবান হতে হবে-মুহাম্মদ গিয়াসউদ্দিন। Nafiz Ashraf.Tnntv24

রাজনীতি করতে হলে সৎচরিত্রবান হতে হবে-মুহাম্মদ গিয়াসউদ্দিন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রাজনীতি করতে হলে সৎচরিত্রবান হতে হবে-মুহাম্মদ গিয়াসউদ্দিন। Nafiz Ashraf.Tnntv24

রাজনীতি করতে হলে সৎচরিত্রবান হতে হবে

-মুহাম্মদ গিয়াসউদ্দিন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

আমরা যারা রাজনীতি করি তাদেরকে মনে রাখতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কল্যাণ চিন্তা করে আমাদের কাজ করতে হবে। প্রথমে নিজেদেরকে সৎ চরিত্রবান হতে হবে, তারপর মানুষের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে। এসব কথা বলেছেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন।

শুক্রবার (২১ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত এর আয়োজনে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বক্তব্য রাখছেন মুহাম্মদ গিয়াসউদ্দিন

এসময় তিনি আরও বলেন, “রাজনীতি করার যে উদ্দেশ্য, তা যদি দেশ এবং জনগণের কল্যাণের জন্য হয়, তাহলে যারা রাজনীতি করছি তারা ঠিক জায়গায় আছি। যদি নিজের স্বার্থের জন্য, ব্যক্তিগত উন্নয়নের জন্য সম্মানের জন্য রাজনীতি করি, তাহলে মনে রাখতে হবে, তখন প্রকৃত রাজনীতিতে আমরা নেই।”

গিয়াসউদ্দিন বলেন, “আমাদের দেশে সবচাইতে বড় সংকট এখন ভালো মানুষের বড় অভাব, সৎ মানুষের অনেক অভাব। আমরা যারা রাজনীতি করি, তারা বড় বড় ভালো কথা বলি, কিন্তু বাস্তবে গিয়ে কাজটা করি উল্টো। যার কারণে সমাজে এবং রাষ্ট্রে আজকে শান্তি নাই, শৃঙ্খলা নাই। আজকে অনেক নেতার মুখ থেকে, অনেক সরকারি আমলার মুখ থেকে নীতিবাক্য শুনি, কিন্তু ব্যক্তিগত জীবনে তারা অনৈতিক কাজে লিপ্ত। সমাজের এমন কোনো দুর্নীতি নেই, প্রশাসনে বসে এমন কোনো দুর্নীতি নেই, তারা করে না। যখন কোনো অনুষ্ঠানে আসে তখন আমাদের নছিয়ত করে ভালো হওয়ার জন্য, আমাদের অনেক ভালো কথা বলেন, কিন্তু ব্যক্তিগত জীবনে তারা নষ্ট চরিত্রের অধিকারী।”

তিনি আরও বলেন, “আমাদের রাজনীতিবিদদের মনে রাখতে হবে, রাজনীতিবিদরা যদি ভালো হয়ে যাই, দেশটা ভালো হয়ে যাবে। রাজনীতিবিদরা যতদিন ভালো হবে না, ততদিন পর্যন্ত দেশ ভালো হবে না। রাজনীতিবিদরা যতক্ষণ পর্যন্ত ভালো হবে না, ততদিন পর্যন্ত সরকারি কর্মকর্তা, কর্মচারীরা ভালো হবে না।”

গিয়াসউদ্দিন আরো বলেন, “কাজেই রাজনীতিবিদদের অনেক গুরু দায়িত্ব রয়েছে, বিশেষ করে বিএনপি এবং অঙ্গসংগঠন। এই দল দেশের সবচাইতে বেশি জনপ্রিয় দল এবং বৃহত্তর রাজনৈতিক দল, এদেশের মানুষ বিএনপির কাছে অনেক কিছু প্রত্যাশা করে। আমাদের নেতা জনাব তারেক রহমান এর নিকট মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। এই প্রত্যাশা পূরণ করতে হলে, আমরা যারা আছি, প্রথম নিজেদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা ভালো হয়ে যাব এবং আমাদের সংগঠনের মাধ্যমে দেশ এবং জনগণের জন্য কাজ করবো।”

তিনি বলেন, “আজকে মানুষ অধিক আগ্রহ করে বসে আছে, কখন তারেক রহমান দেশে ফিরে আসবেন, কখন এই জাতির হাল ধরবেন, এই দেশের জন্য, এই দেশের মানুষের কল্যাণে তিনি কাজ করবেন। এই প্রত্যাশা নিয়ে মানুষ অপেক্ষা করছে।”

এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম-সম্পাদক এ্যাড. খন্দকার আক্তার হোসেন, সাবেক ছাত্রদল নেতা সীমান্ত প্রধান, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া, যুগ্ম-আহ্বায়ক আমির বেপারি, যুগ্ম-আহ্বায়ক বাবুল হোসেন, যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান, যুগ্ম-আহ্বায়ক আরিফ, ফতুল্লা থানা কৃষকদলের সাবেক সদস্য সচিব সুমন আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক আহ্বায়ক তৈয়ম হোসেন, সাবেক সদস্য সচিব মুন্না, ফতুল্লা থানা কৃষকদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাসির প্রধান এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!