নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রাত তিনটায় নারায়ণগঞ্জে আব্বাসীর বাসভবনে হাসনাত আব্দুল্লাহ, রহস্য কী ? Nafiz Ashraf.Tnntv24

রাত তিনটায় নারায়ণগঞ্জে আব্বাসীর বাসভবনে হাসনাত আব্দুল্লাহ, রহস্য কী ? Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রাত তিনটায় নারায়ণগঞ্জে আব্বাসীর বাসভবনে হাসনাত আব্দুল্লাহ, রহস্য কী ? Nafiz Ashraf.Tnntv24

রাত সোয়া তিনটায় নারায়ণগঞ্জে

আব্বাসীর বাসভবনে হাসনাত আব্দুল্লাহ, রহস্য কী ?

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জৈনপুরী দরবার শরীফের পীর ড. এনায়েত উল্লাহ আব্বাসীর সাথে সাক্ষাত করেছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে  সিটি করপোরেশনের-এনসিসি’র ১০ নম্বর ওয়ার্ডের পাঠানটুলি এলাকায় আব্বাসী মঞ্জিলে আসেন তিনি। প্রশ্ন দেখা দিয়েছে, রাত সোয়া তিনটায় কেন? হাসনাত আব্দুল্লাহর অসময়ে ড.এনায়েত উল্লাহ’র বাড়িতে গিয়ে দেখা করা রহস্যজনক মনে করছে অনেকেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ’র আসার খবরে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও এনসিসি’র ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন বাবুলসহ (ডিএইচ বাবুল) স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হন। এ সময় তাদের কাছে হাসনাত আব্দুল্লাহ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ। মধ্যরাতে পাঠানটুলির আব্বাসী মঞ্জিলে হাসনাত আব্দুল্লাহ

ডিএইচ বাবুল জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে হাসনাত আব্দুল্লাহ পাঠানটুলি যান। মূলত হাসনাত আব্দুল্লাহ পাঠানটিুলি এলাকায় আব্বাস মঞ্জিলে ড. এনায়েত উল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাত করতে আসেন।

তিনি বলেন, এ সময় আব্বাসী হুজুর আমাদের সেখানে ডেকে নিয়ে যান। আমরা সেখানে গেলে হাসনাত আব্দুল্লাহ আমাদের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নেন। সারাদেশের মতো নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনেকটা অস্বাভাবিক, প্রতিনিয়ত চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে, এছাড়া বিভিন্ন সময় হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে, মাদকের ব্যাপকতা বেড়ছে, এসব বিষয় আমরা তার কাছে তুলে ধরি। সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা স্থানীয় নেতৃবৃন্দরা তার কাছে সহযোগিতার কথা বলি। তিনি যেনো সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে কথা বলেন।

ডিএইচ বাবুল আরও জানান, হাসনাত আব্দুল্লাহ মূলত আব্বাসী হুজুরকে তার গ্রামের বাড়িতে একটি ওয়াজের দাওয়াত দিতে এসেছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!