নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে

বাড়ি নির্মাণের অভিযোগ ॥ বাধা দেয়ায় হুমকি

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের টেকনোয়াদ্দা এলাকায় মহামান্য আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসায়ী আরমান মোল্লার জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ  পাওয়া গেছে। রাজউকের অনুমতি ছাড়াই পেশিশক্তি প্রয়োগ করে এ বহুতলা ভবন নির্মাণ করা হচ্ছে। বাধা দেওয়ায় ব্যবসায়ী আরমান মোল্লাকে বিভিন্ন ভাবে সন্ত্রাসীরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করছে।
ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্থ জমির মালিক আরমান মোল্লা বলেন, তিনি রূপগঞ্জ ইউনিয়নের টেকনোয়াদ্দা মৌজার এসএ ও আরএস ৪নম্বর দাগে আড়াই শতাংশ জমি একই এলাকার মোঃ আসলাম মিয়া ও হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল এর কাছ থেকে আম-মোক্তার দলিল মূলে মালিক হন। গত কিছুদিন আগে স্থানীয় টেকনোয়াদ্দা এলাকার ইসরাইল নামের এক প্রভাবশালী ওই জমিতে জোর পূর্বক বাড়ী র্নিমাণের কাজ শুরু করেন। একাধিকবার মৌখিতভাবে নিষেধ করলেও ভাড়াটে সন্ত্রাস ও প্রশাসনিক শক্তি ব্যবহার করে তিনি সেখানে বহুতল ভবন র্নিমাণ কাজ করছেন। বাধা দিলেই বিভিন্নভাবে হামলা মামলা ও ভয়ভীতি দেখিয়ে নানা ভাবে আরমান মোল্লাকে হয়রানী করা হচ্ছে। উপায়ন্তর না দেখে আরমান মোল্লা আদালতের শরণাপন্ন হন। আদালত গত ২৫ ফেব্রুয়ারি জমির মালিক আরমান মোল্লা শান্তি শৃংখলা বজার রাখার জন্য নারায়ণগঞ্জ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা জারীর পিটিশন করেন। পিটিশন নং ১৭৬/২০২৫। পরে রূপগঞ্জ থানা পুলিশ নালিশা জমিতে ভবন নির্মাণ কাজ বন্ধ রেখে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য নোটিশ জারী করেন।
এদিকে আদালতের নিষেধাজ্ঞা আমান্য করে ভাড়াটে সস্ত্রাসী ও পেশিশক্তি খাটিয়ে পুনরায় ইসরাইল সেই নালিশা জমিতে বাড়ী নির্মাণের কাজ করছে বলে অভিযোগ রয়েছে।
 এ ব্যাপারে ইসরাইল বলেন, আমি আমার জমিতে রাজউকের অনুমতি নিয়ে কাজ করছি। প্রতিপক্ষ যে অভিযোগ করেছে সেটা সম্পূর্ন মিথ্যা। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত থেকে কাজ বন্ধ রাখার জন্য নোটিশ প্রদান করায় আমি নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, আদালতের নিষেধাজ্ঞা আমান্য করে জমিতে বহুতল ভবন নির্মান করছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। আদালতের নির্দেশ অমান্য করে জমিতে যদি কাজ করে তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!