নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে পরকীয়া সন্দেহে  স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশু সন্তানকে কুপিয়ে জখম । Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে পরকীয়া সন্দেহে  স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশু সন্তানকে কুপিয়ে জখম । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে পরকীয়া সন্দেহে  স্ত্রীকে কুপিয়ে হত্যা, শিশু সন্তানকে কুপিয়ে জখম । Nafiz Ashraf. Tnntv24
Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে ঘাতক স্বামী। এসময় কুপিয়ে গুরুতর জখম করে ৫ বছরে শিশু সন্তান জান্নাতকে।
গতকাল শনিবার ভোররাতে উপজেলার তেতলাবো এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ঘাতক স্বামী নুরুজ্জামান আনিছ।
নিহত রোকসানা(৩০)বেগম বরগুনা জেলার আমতলী থানাধীন তারিকাটা এলাকার শাহজাহান হাওলাদারের মেয়ে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান,  ৯ বছর পূর্বে  বরিশাল সদর এলাকার নুরুজ্জামান আনিছের সাথে বিয়ে হয় রোকসানার। তাদের উভয়ের এটা ২য় বিয়ে।
তারা তেতলাবো এলাকার জনৈক জাহাঙ্গীরে দোতলা ভাড়াবাড়ীর উপর তলায় বসবাস করতো । নুরুজ্জমান চাকুরী করেন স্থানীয় একটি গার্মেন্টস কারখানায়।
  কিছুদিন ধরে স্ত্রী রোকসানা মোবাইলে পরকীয়া প্রেমে আসক্ত হয়েছে এমন সন্দেহ করে আসছে স্বামী নুরুজ্জামান আনিছ। এনিয়ে গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে  ঝগড়া হয়।  এদিকে এর জের ধরে শনিবার ভোর ৫ টারদিকে ধারালো অস্ত্র নিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যা করে রোকসানাকে।  কুপিয়ে জখম করে ৫ বছরের শিশু জান্নাতকেও।
 হত্যার পর ঘাতক নুরুজ্জামান আনিছ নিহতের ছোটভাই হাসানকে মোবাইলে ফোন করে জানান তার বোন হঠাৎ অসুস্থ হয়ে গেছে তাড়াতাড়ি বাসায় আসো।
 পরে ছোট ভাই হাসানসহ আশেপাশের লোকজন এসে ঘরের ভিতর মেঝেতে রোকসানার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। লাশের পাশে গুরুতর জখম শিশুকে তারা দেখতে পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
 সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি আরো জানান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!