নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণের  অভিযোগে যুবক আটক: Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণের  অভিযোগে যুবক আটক: Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণের   অভিযোগে যুবক আটক: Nafiz Ashraf. Tnntv24
Tnntv24.রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ)  সংবাদদাতা :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে  পাঁচ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে মারুফ মিয়া(১৯) নামের এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। ১৬ অক্টোবর বুধবার রাত আটটার দিকে  উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। মারুফ মিয়ার বাড়ী সুনামগঞ্জের জগন্নাথপুর থানার গোদগাঁও গ্রামে। তার পিতা দিনমজুর ডাক্তার আলী। মারুফ মিয়া বাসা ভাড়া নিয়ে এখানে বসবাস করে। সে ভুলতা এলাকায় গার্মেন্টে চাকরি করে।
পুলিশ  জানায়, উপজেলার ডহরগাঁও এলাকার রহমআলীর  ভাড়াটিয়া মারুফ মিয়া অপর ভাড়াটিয়ার পাঁচ বছর বয়সের এক শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে  ডেকে নেয়। পরে পাশের একটি কক্ষে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।  একপর্যায়ে শিশুটির চিৎকারে  আশপাশের লোকজন ছুটে এসে কক্ষের ভিতর থেকে লম্পট মারুফ মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ  করে ।  শিশুকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় মারুফ  মিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে ।  মামলার প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!