নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে যুবক খুন: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে যুবক খুন: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে যুবক খুন: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে পূর্ব শত্রুতার

জের ধরে যুবক খুন

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় পূর্বশত্রুতা ও পরকীয়ার জের ধরে সানাউল্লাহ বাদশা (৪০)নামের এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১ জুলাই মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়। নিহত সানাউল্লাহ জাঙ্গীর গ্রামের মোকারম হোসেনের ছেলে।
পুলিশ জানায়, একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী মুকুল হোসেনের সঙ্গে সানাউল্লাহদের জমিসংক্রান্ত বিষয়ে পূর্বশত্রুতা ছিলো। এরইমধ্যে মুকুল হোসেনের স্ত্রী শাহিমা আক্তারের সাথে নিহত সানাউলল্লাহর পরকীয়ার সম্পর্ক হয়। এই বিষয়ে একাধিকবার গ্রাম্য সালিস বসে। একটা সময় পারিবারিক চাপে শাহিমা আক্তার এই অবৈধ সম্পর্ক থেকে সরে আসে।
একপর্যায়ে এ বিষয়ে রূপগঞ্জ থানায় সানাউল্লাহর নামে শাহিমা আক্তার অভিযোগ করে। গত জানুয়ারি মাসে এই বিষয় নিয়ে থানায় আয়োজিত সালিসে মিমাংসা করে দেয়া হয়। কিন্তু সানাউল্লাহ মাদকাসক্ত এবং বেপরোয়া হওয়ায় শাহিমা আক্তারকে প্রায়ই উক্ত্যাক্ত করে আসছিলো। এতে ক্ষিপ্ত হয়ে সানাউল্লাহকে ছুরিকাঘাত করে মুকুল হোসেন। পরে সানাউল্লাহকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে নিহত সানাউল্লাহর ভাই রাসেল মিয়া বাদী হয়ে তিন জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা  দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি মোহম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সানাউলল্লাহর মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!