নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সরকারি শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে সরকারি শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সরকারি শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন : Nafiz Ashraf. Tnntv24
Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতাঃ
সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্য দূর করণে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা, শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে স্মারক লিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করছে শিক্ষকরা। মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর ) উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সলিম উদ্দিন চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম।
সভায় বক্তব্য রাখেন গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র সাহা, কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, দেবই কাজীরবাগ আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ বশির আহমেদ শাহরিয়ার, চনপাড়া আল আরাফা মাদরাসার সুপার আব্দুর রাজ্জাক, মর্তুজাবাদ দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ, মাওলা আ ন ম বোরহান উদ্দিন, সহিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আল আমিন, মহাসিন মিয়া, রমজান মিয়া, গোলাকান্দাইল মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম ছাদেক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সারা দেশের মতো রূপগঞ্জেও শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে হবে। এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখতে হবে। শিক্ষা সংস্কার কমিশন গঠন করে দিতে হবে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ক্ষেত্রে কোনো প্রকার চাকরির জন্য ইন্টারভিও প্রয়োজন হবেনা বলেও তারা দাবি জানান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!