নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সস্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূলে শান্তি সমাবেশ : Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে সস্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূলে শান্তি সমাবেশ : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সস্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূলে শান্তি সমাবেশ : Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.রূপগঞ্জ সংবাদদাতা:

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি শান্তি সমাবেশ করেছে। শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর ) বিকেলে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করে। ডহরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম রসূল।

সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক মাহফুজ আহম্মেদ, জেলা কৃষকদলের সভাপতি শাহিন মিয়া, তারাবপৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু মাছুম, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, তারাবো পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক হাফিজুর মিয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, সাধারণ সম্পাদক রোমানা আফরিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূল করতে হবে। বিএনপিতে কোন অপরাধীর জায়গা নেই। সকলকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সংখ্যলঘু, ব্যবসায়ী ও শিল্পপতিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগণের জানমাল নিরাপত্তায় সকলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তবেই এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।
পরে বিক্ষোভ মিছিল তারা আড়াইহাজার-রূপগঞ্জ সড়কের ডহরগাঁও এলাকা প্রদক্ষিণ করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!