নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারীদের

শাস্তির দাবিতে মানববন্ধন ॥ বিক্ষোভ

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
একাত্তর টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রিয়াজ হোসেনের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। গতকাল ১৩ মে মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রূপগঞ্জ প্রেসক্লাব, আড়াইহাজার থানা প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেয়।
উপজেলা কমপ্লেক্স চত্বরে মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক এস এম রুবেল মাহমুদ, রূপগঞ্জ প্রেসক্লাবের মীর আব্দুল আলীম, এস এ সোহেল, খলিল শিকদার, সাইফুল ইসলাম, যমুনা টেলিভিশনের সাংবাদিক জয়নাল আবেদীন, এনটিভির সাংবাদিক আবুল কালাম শাকিল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইফতেখার হৃদিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে উপস্থিত হয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা যত প্রভাবশালীই হোক ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্ত করে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার করা হবে।
উল্লেখ্য গত ৭মে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বাচল উপশহরের সমু মার্কেট এলাকায় স্থানীয় সাংবাদিক কার্যালয়ের সামনে ৮/৯জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে রিয়াজ হোসেনের উপর হামলা চালায়। হামলাকারীরা রিয়াজ হোসেনের মাথায়, ঘাড়ে ও পিঠে ইট দিয়ে আঘাত করে। এ ঘটনায় রিয়াজ হোসেন বাদী হয়ে ৭জনকে নামীয় ও অজ্ঞাত ৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!