নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে হত্যা মামলার আসামি ইয়াবা নাজমুল গ্রেফতার: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে হত্যা মামলার আসামি ইয়াবা নাজমুল গ্রেফতার: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে হত্যা মামলার আসামি ইয়াবা নাজমুল গ্রেফতার: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে হত্যা মামলার আসামি

 ইয়াবা নাজমুল গ্রেফতার

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যাসহ প্রায় ডজন খানেক মামলার আসামি নাজমুল ওরফে ইয়াবা নাজমুলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ মে )ভোর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় নাজমুলের সঙ্গে থাকা একটি রামদা ও বল্লম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নাজমুল নাওড়া এলাকার আহামুদুল্লাহর ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলি জানান, ২০২৪ সালের ৬ জুন নাওড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে দ্বীন ইসলাম হত্যা মামলার আসামি নাজমুল। একই সালের ১০ ফেব্রুয়ারি নাওড়া এলাকায় ২০-২৫ জন সন্ত্রাসী নাওর এলাকায় গুলি বর্ষন হামলা ভাঙচুর লুটপাট ও গুলিবিদ্ধসহ আহত ঘটনার নাওর এলাকার আবুল হোসেনের স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামীও ইয়াবা নাজমুল। এছাড়া ২৬ মার্চ নাওড়া এলাকায় মুস্তাফিজুর রহমানের বাড়িতে ককটেল বিস্ফোরণ ভাঙচুর লুটপাট ও কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলার আসামি নাজমুল। নাজমুল ওরফে ইয়াবা নাজমুল এর বিরুদ্ধে হত্যা, মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে প্রায় দুজন খানেক মামলা রয়েছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। পুলিশ মামলাগুলো খতিয়ে দেখছেন।
 দীর্ঘদিন ধরে নাজমুল পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা থেকে শনিবার ভোরে রূপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় নাজমুলের সঙ্গে থাকা একটি রামদা ও বল্লম উদ্ধার করা হয়। দুপুরে আসামি নাজমুলকে ১০ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!