নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য 

আয়োজনে নববর্ষ উদযাপন

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে বর্ষবরণ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা, বৈশাখী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজিত আনন্দ শোভাযাত্রাটি সকালেই সরকারি মুড়াপাড়া কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি আবার কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের নারী-পুরুষ। সবাই এদিন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পোশাক ও সাজে সজ্জিত হয়ে অংশ নেন।

কলেজ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে লোকজ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। এরপর দেশপ্রেমে উদ্বুদ্ধ করা গান, লোকজ নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খানসহ আরও অনেকে।

সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যরা। তারা গান, নৃত্য ও লোকজ নাট্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।

এ আয়োজনকে কেন্দ্র করে রূপগঞ্জে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নতুন বছর বরণের এমন আয়োজনের জন্য স্থানীয় জনসাধারণ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!