নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

শহীদ রিয়া গোপের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার ।Nafiz Ashraf.Tnntv24

শহীদ রিয়া গোপের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
শহীদ রিয়া গোপের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার ।Nafiz Ashraf.Tnntv24

শহীদ রিয়া গোপের পরিবারকে

তারেক রহমানের ঈদ উপহার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

শহীদ রিয়া গোপের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ঈদ উপহার দেয়া হয়েছে। রোববার ( ৩০ মার্চ ) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন,মহাসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ নেতৃবৃন্দ শহীদ রিয়া গোপের নয়ামাটির বাসায় গিয়ে এই উপহার পৌছে দেন। উপহার গ্রহণ করেন রিয়া গোপের মা বিউটি ঘোষ।  জুলাই গণ অভ্যুত্থানের গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় নারায়ণগঞ্জের ছয় বছরের শিশু রিয়া গোপ।

রিয়া গোপের মা বিউটি ঘোষ মেয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আপনারা শুধু আমার শিশু মেয়েটার জন্য দোয়া করবেন, আমি আর কিছু চাই না।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা আপনাদের পাশে আছি এবং সর্বাত্মক সহযোগিতা করবো। আপনার এ কান্না হয়তো আমরা কখনোই মুছতে পারবো না। একটা সন্তানের জন্য মায়ের যে কান্না, তা কখনোই দূর করা সম্ভব নয়।

রিয়া গোপ নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকার ব্যবসায়ী দীপক কুমার গোপের একমাত্র কন্যা ছিলেন। ২০২৪ সালের ১৯ জুলাই গণ আন্দোলনের সময় দুপুরে নিজেদের পাঁচতলা বাড়ির বারান্দায় খেলার সময় গুলিবিদ্ধ হয় রিয়া। রক্তাক্ত অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাঁচদিন আইসিইউতে থাকার পর ২৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিয়া।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, শহরের ডিআইটি এলাকায় আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা চালিয়েছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ওই সময় শামীম ওসমানের নেতৃত্বে তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান এবং শ্যালক তানভীর আহমেদ টিটুসহ সন্ত্রাসী বাহিনী এলোপাথারী গুলি ছোঁড়ে। তাদের হামলায় রিয়া গোপ গুলিবিদ্ধ হন বলে অভিযোগ রয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!