শহীদ রিয়া গোপের বাসায় রাজনীতিক
মাসুদুজ্জামান,হৃদয়ে রক্তক্ষরণ
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
শহীদ রিয়া গোপের বাসায় রাজনীতিক মাসুদুজ্জামান হাজির হলে এক হৃদয় বিদারক দৃস্যের সৃষ্টি হয়। রিয়া গোপের মার চোখের জলে রাজনীতিক মাসুদের হৃদয়েও রক্তক্ষরণ ঘটে। এমন ঘটনার অবতারনা হয় শনিবার ( ৫ জুলাই ) বিকেলে।
জুলাইত-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৬ বছর বয়সী শহীদ শিশু রিয়া গোপের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, রাজনীতির মাঠে সরব হওয়া শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। তিনি শহীদ রিয়া গোপের পরিবারের সদস্যদের সাথে আন্তরিকতার সাথে কথা বলে পরিবাররের সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করেন। এ সময়ে রিয়া গোপের মা কান্নায় ভেঙে পড়েন এবং মাসুদুজ্জামানকে কাছে পেয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
আলোচনা শেষ করে তিনি শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে জুলাই আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত সকলের বিচার দাবি করেন।
গত বছরের ১৯ জুলাই আন্দোলন চলাকালীন নয়ামাটির চারতলা বাসার ছাদে খেলছিল শিশু রিয়া গোপ। ওই সময় আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের উপর গুলি চালায়। পরিস্থিতি খারাপ দেখে কন্যাকে ছাদ থেকে নামিয়ে আনতে যান বাবা দিপক কুমার গোপ। শিশু কন্যা রিয়াকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গেই একটি গুলি এসে মাথায় লাগে রিয়ার। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ হয় এ শিশু।
এসময় উপস্থিত ছিলেন, মাসুদুজ্জামান মাসুদের ভাই শামীম আহমেদ, বাংলাদেশ হিন্দু পরিষদের জেলা যুব পরিষদের সভাপতি টনি মল্লিক সাধারণ সম্পাদক অবিরাম সূত্রধর।








