নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

শামীম ওসমান নারায়ণগঞ্জে ভয়ঙ্কর জনপদে রূপান্তর করেছিল। Nafiz Ashraf. Tnntv24

শামীম ওসমান নারায়ণগঞ্জে ভয়ঙ্কর জনপদে রূপান্তর করেছিল। Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
শামীম ওসমান নারায়ণগঞ্জে ভয়ঙ্কর জনপদে রূপান্তর করেছিল। Nafiz Ashraf. Tnntv24

সন্ত্রাসের গডফাদার শামীম ওসমান নারায়ণগঞ্জে ভয়ঙ্কর জনপদে রূপান্তর করেছিল

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

সন্ত্রাসের গডফাদার শামীম ওসমান নারায়ণগঞ্জে ভয়ঙ্কর জনপদে রূপান্তর করেছিল। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান এমন মন্তব্য করেন। তিনি বলেন,  আজকে সেই শামীম ওসমান যিনি বোরকা শামীম হিসেবে পরিচিত, তারা এই নারায়ণগঞ্জকে লুটেপুটে ও দুর্নীতি, গুম-খুনের মাধ্যমে ভয়ংকর জনপদে পরিণত করেছিল। এখনো তাদের অনেক নেতাকর্মী সক্রিয় আছে। নারায়ণগঞ্জ ও বাংলার মাটিতে ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিবাদী দলের যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার ও দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে নারায়ণগঞ্জের মানুষ নিরাপদ হবে না।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাষাড়া শহীদ মিনারে মহানগর যুবদলের রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, আমাদের যুদ্ধ শুরু হয়েছে ২০০৯ সাল থেকে। বাংলাদেশের মানুষের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। সেই আন্দোলনের পরিসমাপ্তি এখনো হয়নি। যুবদল গত ১৭ বছর আন্দোলন করে রাজপথে যেভাবে রক্ত দিয়েছে, সে বিপ্লবের ফসল হিসেবে ৫ আগস্ট হয়েছে। আমি মনে করি তারা প্রাথমিকভাবে সফল হয়েছে। কিন্তু এখনো বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে অনেক দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে ব্যবসায়ী সংগঠন, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এসব প্রতিষ্ঠানে কোনো ফ্যাসিবাদী লোককে স্থান দেওয়া হবে না। এসব প্রতিষ্ঠানে যারা ফ্যাসিবাদীদের স্থান দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনগণ, যুবসমাজ ও ছাত্রসমাজকে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

এছাড়া উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য ডা. মজিবুর রহমান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, মহানগর যুুুুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদসহ অন্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!